লঞ্চের আগেই ফাঁস দাম ও স্পেক, বাজেট সেগমেন্টে নতুন চমক আনছে ওপ্পো

ভারতের বাজেট স্মার্টফোন সেগমেন্টে Oppo আবারও নতুন সংযোজন আনতে চলেছে। সম্প্রতি ফাঁস হওয়া দাম ও স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে Oppo A6x হবে কোম্পানির জনপ্রিয় Oppo A5x 5G মডেলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Oppo A6x

ভারতের বাজেট স্মার্টফোন সেগমেন্টে Oppo আবারও নতুন সংযোজন আনতে চলেছে। সম্প্রতি ফাঁস হওয়া দাম ও স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে Oppo A6x হবে কোম্পানির জনপ্রিয় Oppo A5x 5G মডেলের উত্তরসূরি। এই বছরের মে মাসে A5x লঞ্চ হয়েছিল 4GB+128GB ভ্যারিয়েন্টে, যার দাম ছিল 13,999 টাকা। এবার সেই মডেলের জায়গায় আরও উন্নত ডিজাইন ও ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে এই নতুন A6x।

Oppo A6x-এর সম্ভাব্য দাম

টিপস্টার অভিষেক যাদবের এক্স পোস্ট অনুযায়ী, ওপ্পো এ6এক্স-এর দাম আগের মডেলের তুলনায় আরও প্রতিযোগিতামূলক হতে চলেছে। বেস ভ্যারিয়েন্ট 4GB+64GB এর দাম হতে পারে 12,499 টাকা, যা বাজেট ক্রেতাদের জন্য বেশ আকর্ষণীয়। এর পাশাপাশি 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে 13,499 টাকা, আর 6GB+128GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম হতে পারে 14,999 টাকা। এই তিনটি অপশন দেখে স্পষ্ট, Oppo বাজেট সেগমেন্টে আরও আগ্রাসী দাম নিয়ে নামছে, যেখানে Redmi এবং Realme-এর মডেলগুলিকে টেক্কা দেবে A6x।

   

বড় স্ক্রিন ও আকর্ষণীয় লুক

লিক হওয়া তথ্য অনুযায়ী, ওপ্পো এ6এক্স ফোনটিতে থাকতে পারে একটি বড় 6.75-inch HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 120Hz। বাজেট সেগমেন্টে 120Hz রিফ্রেশ রেট পাওয়া বেশ চমকপ্রদ, যা গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতাকে করবে আরও মসৃণ।

প্রোমোশনাল ইমেজে দেখা গেছে ফোনটির পিছনে একটি ভার্চিক্যালি অ্যালাইন্ড পিল-শেপ ক্যামেরা মডিউল, যা উপরের বাঁদিকে অবস্থান করবে। রঙের অপশনে থাকতে পারে গ্রে এবং লাইট ব্লু—যা ডিজাইন প্রেমী ব্যবহারকারীদের নজর কাড়বে।ওপ্পো এ6এক্স স্মার্টফোনটি পাওয়ার পেতে পারে MediaTek Dimensity 6300 চিপসেট, যা পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির ভালো সমন্বয় দেয়।
ফোনটি আউট-অফ-দ্য-বক্স চলবে Android 15 ভিত্তিক ColorOS 15-এ, যা ব্যবহারকারীদের নতুন ফিচার ও উন্নত সিকিউরিটির অভিজ্ঞতা দেবে।

ক্যামেরা

ফোনটির পিছনে থাকতে পারে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি VGA সেকেন্ডারি সেন্সর।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যদিও এই ক্যামেরা সেগমেন্টটি খুব শক্তিশালী নয়, বাজেট ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য এটি যথেষ্ট।

বড় ব্যাটারি, দ্রুত চার্জিং

ওপ্পো এ6এক্স ফোনটিতে থাকতে পারে একটি 6,500mAh বড় ব্যাটারি, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম হতে পারে। সাথে থাকবে 45 ওয়াট ফাস্ট ছার্জিং, যা কম সময়ে বেশি চার্জ এনে ব্যবহারকারীদের সুবিধা বাড়াবে। ফোনটি পাবে IP64 রেটিং, অর্থাৎ হালকা জল ছিটে যাওয়া বা ধুলাবালিতে ফোনের কোনো সমস্যা হবে না। ফোনটির থিকনেস হতে পারে 8.58 মিমি, আর ওজন হবে প্রায় 212 গ্রাম। এটি একটু ভারী হলেও মজবুত বিল্ড কোয়ালিটি আরও প্রিমিয়াম ফিল দেবে।

লঞ্চের আগেই Oppo A6x-কে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। বড় স্ক্রিন, 120 হার্টজ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, নতুন চিপসেট এবং প্রতিযোগিতামূলক দাম—সব মিলিয়ে এটি ভারতের বাজেট সেগমেন্টে নতুন মানদণ্ড গড়তে পারে। প্রসঙ্গত, Oppo খুব শিগগিরই লঞ্চ ঘোষণা করবে বলেই আশা করা হচ্ছে, আর তখনই পরিষ্কার হবে এই লিক হওয়া তথ্য কতটা সত্যি। তবে এখনই বলা যায়—বাজেট স্মার্টফোনের দুনিয়ায় A6x হতে চলেছে এক বড় চমক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google