Rampurhat Massacre: হল না শেষ রক্ষা, মৃত্যু হল নাজমা বিবির

রামপুরহাটের বগটুই গ্রামে গণ হত্যার ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। এরই মাঝে এই ঘটনায় বাড়ল মৃত্যু সংখ্যা। হাসপাতালে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রামপুরহাটের বগটুই গ্রামে গণ হত্যার ঘটনায় তপ্ত রাজ্য রাজনীতি। হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। এরই মাঝে এই ঘটনায় বাড়ল মৃত্যু সংখ্যা। হাসপাতালে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম নাজমা বিবি। আর এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

অগ্নিকাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। তাঁদের মধ্যেই একজন ছিলেন এই নাজমা বিবি। অবশেষে সেই নাজমা বিবির মৃত্যু হল এদিন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সিবিআই আহতদের বয়ান রেকর্ড করতে করতে হাসপাতালে গিয়েছিল। অসুস্থ নাজমা বিবির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক ছিলই। এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

   

এদিকে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google