Stephen Constantine : নতুন কোচের আগমন লাল হলুদ শিবিরে

আগামী মরশুমে নতুন ইনভেস্টার ইমামিকে সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গলের পথচলা শুরু সম্ভবত ২রা আগস্ট থেকে । কিন্তু তার আগে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোচ নির্ধারণ হয়ে গেল । গত এক ...

By Rana Das

Published:

Follow Us
Stephen Constantine

আগামী মরশুমে নতুন ইনভেস্টার ইমামিকে সঙ্গে নিয়ে ইস্টবেঙ্গলের পথচলা শুরু সম্ভবত ২রা আগস্ট থেকে । কিন্তু তার আগে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কোচ নির্ধারণ হয়ে গেল । গত এক সপ্তাহ যাবৎ যে জল্পনা তৈরি হয়েছিল সেটাতেই সিলমোহর পড়ল আজকে। সর্বসম্মতভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানিয়ে দিলেন নতুন কোচ হচ্ছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টনটাইন ( Stephen Constantine) ।

গত এক সপ্তাহ ধরে দুটি নাম খুবই চর্চায় ছিল । একজন ইস্টবেঙ্গলের নতুন কোচ কনস্টনটাইন এবং সহকারী কোচ সন্তোস ট্রফি জয়ী বিনো জর্জ । আজকে ইস্টবেঙ্গল যে প্রেস রিলিজ করেছে সেখানে বলা হয়েছে , অভিজ্ঞ ৫৯ বছর বয়সী প্রাক্তন ভারতীয় কোচকে ইস্টবেঙ্গলের নতুন দায়িত্ব দিতে পেরে লাল হলুদ বাহিনী খুবই খুশি এবং আনন্দিত। এই প্রেস রিলিজের কিছুক্ষণ পরেই Stephen Constantine ও নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন , তিনিও খুব আনন্দিত ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে । তিনি আরও বলেন , এই মরশুমে ইস্টবেঙ্গল ভালো ফল করবে এবং তার জন্য তিনি তার সব অভিজ্ঞতাই কাজে লাগাবেন ।

   

এই সোশ্যাল মিডিয়া পোস্টের পর সমর্থকদের মধ্যে আনন্দের ঝড় উঠে এসেছে। কারণটা হলো ভারতে ভালো ফল করা প্রাক্তন কোচের জন্য । যেহেতু সময় খুবই কম এবং দল গোছাতে হবে । সেই মতন কাজ শুরু করে দিয়েছেন নতুন কোচ । খবর সূত্র , Stephen Constantine এর বিদেশি বাছাই হয়ে গেছে আর তিনি তার তালিকা পাঠিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে। সেই মতো কাজও শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট । এখন শুধু সময়ের অপেক্ষা , নতুন কোচের কলকাতায় আগমনের। সমর্থকরা ও দিন গুনছে তাকে কাছ থেকে পাওয়ার জন্য।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google