Kolkata, April 24: আজ (২৪ এপ্রিল) ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬-এর (ISL 2026) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেড এফসি (North East United) বনাম এফসি গোয়া (FC Goa)। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে বিকেল ৫টায়।
এফসি গোয়া বর্তমানে পয়েন্ট টেবিলে একটি ভালো জায়গায় রয়েছে। মোট নয়টি ম্যাচের মধ্যে ৪টি জয় করে ও ৪টি ড্র করে এবং ১টি হেরে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে গোয়া। উল্টোদিকে মোট নয়টি ম্যাচে মাত্র ১টিতে সফল নর্থইস্ট ইউনাইটেড। ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১২ নম্বরে।
সন্দেশ ঝিংগানদের কাছে আজ সুযোগ রয়েছে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার। পাশাপাশি গোয়ার মতো ভালো অবস্থানে থাকা শক্তিশালী দলকে আজ হারাতে পারলে সমর্থকদের কাছে মান বজায় থাকবে পেদ্রো বেনালির দলের।
আইএসএল রেকর্ড অনুসারে, মোট ২৪বার মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়া। যার মধ্যে ৫বার জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। এফসি গোয়া জিতেছে ৬বার এবং ড্র হয়েছে ১৩টি ম্যাচ।
নর্থইস্ট ইউনাইটেড এফসি সম্ভাব্য লাইন-আপস (৪-১-৪-১): গুরমিত সিং; রবিন যাদব, অ্যান্ডি রদ্রিগেজ, আশির আখতার, বুয়ানথাংলুন সামতে; মায়াক্কান্নান মুথু; পার্থিব গগৈ, ম্যাকার্টন নিকসন, জাইরো সাম্পেরিও, জিথিন এমএস; লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া।
এফসি গোয়া সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১): হৃতিক তিওয়ারি; আকাশ সাংওয়ান, সন্দেশ ঝিংগান, পোল মোরেনো সানচেজ, বরিস সিং থাংজাম; আয়ুষ দেব ছেত্রী, হর্ষ শৈলেশ পাত্রে; ব্রিসন ফার্নান্দেস, মোহাম্মদ ইয়াসির, দেজান ড্রাজিচ; মুহাম্মদ নেমিল ভাইলিয়াত্তিল।




















