এই ভারতীয় ডিফেন্ডারের সাথে চুক্তি বাড়াতে চলেছে নর্থইস্ট

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
NorthEast United Dinesh Singh

অনবদ্য ফুটবলের মধ্যে দিয়ে এবারের সিজন শুরু করেছিল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে জয় করেছিল ডুরান্ড কাপ। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। প্রথমবারের মতো এই‌ ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএলে ও জয় দিয়ে শুরু করেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা।

প্রথমেই পরাজিত করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তারপর সময় যত এগিয়েছে ততই বজায় থেকেছে সেই ধারা। যারফলে অনায়াসেই প্রথম ছয়ে উঠে এসেছিল নর্থইস্ট। পরবর্তীতে জয়ের ধারা বজায় থাকার সুবাদে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল আলাদিন আজারেইরা। কিন্তু আটকে যেতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। সেই ম্যাচে হেরেই ছিটকে যেতে হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ থেকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি শেষ পর্যন্ত।

   

যারফলে ডুরান্ড কাপ নিয়েই সিজন শেষ করেছে জন আব্রাহামের দল। পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এই ফুটবল ক্লাব। যার মধ্যে গত কয়েকদিন আগেই আলাদিন আজারাই থেকে শুরু করে মিচেল জাবাকোর মতো ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়িয়েছে দল। কিন্তু সেখানেই শেষ নয়। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছেন এক ভারতীয় ডিফেন্ডার। তিনি দীনেশ সিং।

এবারের এই ফুটবল সিজনে প্রায় পনেরোটির ও বেশি ম্যাচ খেলে ফেলেছেন বছর সাতাশের এই সেন্টার ব্যাক। তাঁর পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাসে ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি শেষ হলেও আরও দুইটি মরসুমের জন্য তাঁকে দলে রাখতে মরিয়া এই ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে উভয়ের তরফে।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google