৮৮ লক্ষ টাকার ঘড়ি ! ভারতে নোরা ফাতেহির সম্পত্তির পরিমান জানলে চমকাবেন

৮৮ লাখ টাকার ঘড়ি দেখা গেছে বলিউড আইটেম ডান্সার নোরা ফাতেহির হাতে। নাচের তালে দর্শক হৃদয়ে কম্পন তুলে দেন তিনি। তার শারীরিক আবেদনে বশ হন অনেকেই। তার আইটেম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

৮৮ লাখ টাকার ঘড়ি দেখা গেছে বলিউড আইটেম ডান্সার নোরা ফাতেহির হাতে। নাচের তালে দর্শক হৃদয়ে কম্পন তুলে দেন তিনি। তার শারীরিক আবেদনে বশ হন অনেকেই। তার আইটেম ডান্স প্রকাশ মানেই সোশ্যাল মিডিয়ায় বিষ্ফোরণ। মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন। অভিনেত্রীর পোশাকের সাথে হাত খুব বিশেষ ভাবে নজর কেড়েছে নেটিজেনদের। নোরা ফাতেহির হাতঘড়িটি প্রস্তুত করেছেন বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারী ব্র্যান্ড বুলগেরি। ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেটের রোস গোল্ড দিয়ে। যার মূল্য ৮০ হাজার মার্কিন ডলার, যা ৮৮ লাখ টাকার বেশি।

বর্তমানে নোরার সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। বলিউডে প্রায় এক দশক‌ কাজ করে ফুলে ফেঁপে উঠেছে তার আয়ের ঝুড়ি। ভারত ছাড়িয়ে এখন তার পরিচিতি আন্তর্জাতিক মহলে। সিনেমায় অভিনয়ের জন্য এক কোটি টাকা নেন নোরা। আইটেম গানের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ। তবে এর থেকেও তিনি বেশি ইনকাম করেন প্যাট অ্যান্ড্রোসমেন্ট থেকে। এটিকে তার রোজগারের মূল উৎস বলা যায়। বিজ্ঞাপনের হাত ধরে তিনি মাসে আয় করেন ৩০-৪০ লাখ।

   

মুম্বাইয়ের উরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটির ইন্টিরিয়র সাজাতেও কয়েক কোটি খরচা করেছেন অভিনেত্রী। আমেরিকান আর্কিটেক্ট পিটার মারিনোর ডিজাইন করা এই ব্লিডিং। কানাডাতেও একটি বিলাশ বহুল বাড়ি রয়েছে তার। এছাড়া তার জন্মস্থান মরোক্কোতে আছে কয়েক কোটির বাড়ি‌। বাড়ি ছাড়াও নামি দামী ব্র্যান্ডের গাড়ি রয়েছে তার। এর মধ্যে বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিস বেঞ্জ, হোনডা সিটি সহ একাধিক গাড়ি রয়েছে তার।

দামি গাড়ি বাড়ি ছাড়াও নোরার কাছে রয়েছে নামি ব্যাগ। যার মূল্য ৭ লাখ। তাছাড়াও নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে যার মূল্য পাঁচ কোটি। বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতে জগতে পা রাখেন তিনি। এরপর সাকি সাকি, দিলবর দিলবর গানের সাথে নেচে সারা ফেলে দিয়েছেন তিনি। সত্যমেব জয়তে ২ ছবির কুশু কুশু গানে নেচে ঝড় তুলেছেন এই বলি সুন্দরী। এছাড়াও বহু আইটেম গানে কোমর দুলিয়ে মন কেড়েছেন নোরা।

বলিউডের অন্যতম ডান্সিং ডিভা তিনি, যার নাচ দেখে বুঁদ হয়ে যায় গোটা দুনিয়া। মূলত নোরার পারফেক্ট ফিগারের ঝড়ে নেটিজেনরা। শুধু বড়ো পর্দা নয় ছোটো পর্দা ও টেলিভিশনে সমান জনপ্রিয় তিনি। বিনোদন জগতে নাম রাখতে কানাডা থেকে এসেছিলেন ভারতে। স্পষ্ট করে হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এরপর আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না তিনি। নিজেকে প্রতিষ্ঠা করতে প্রমাণ করতে হয়েছে বারবার। দিলবর গানের মধ্য দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। নিজের যোগত্যায় বলিউডে স্থান করে নিয়েছেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google