মুম্বইয়ে ১ লক্ষ দর্শকানের নতুন স্টেডিয়াম, পাল্লা দেবে আহমেদাবাদকে

মুম্বাই: এই মুহূর্তে মুম্বাইতে ওয়াংখেড়ে এবং নবি মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়াম (Mumbai Stadium) রয়েছে। এখন মুম্বাইতে আবার নতুন একটি স্টেডিয়াম তৈরি হবে। যার দর্শক আসন হবে ১ লাখ। ...

By Sandipa Nandy

Published:

Follow Us
Mumbai new Stadium

মুম্বাই: এই মুহূর্তে মুম্বাইতে ওয়াংখেড়ে এবং নবি মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়াম (Mumbai Stadium) রয়েছে। এখন মুম্বাইতে আবার নতুন একটি স্টেডিয়াম তৈরি হবে। যার দর্শক আসন হবে ১ লাখ। নতুন এই স্টেডিয়াম দর্শক আসনের ভিত্তিতে টক্কর দেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে।

বর্তমানে আহমেদাবাদের এই স্টেডিয়ামটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত, যার ধারণক্ষমতা প্রায় ১.৩ লক্ষ। সেই মানদণ্ড ছুঁতে বা অন্তত কাছাকাছি পৌঁছতে এবার মরিয়া মুম্বই প্রশাসন ও ক্রিকেট সংস্থাগুলি। প্রস্তাবিত নতুন স্টেডিয়ামটি শুধু আকারেই বড় হবে না, আধুনিক প্রযুক্তি, উন্নত দর্শকসুবিধা এবং আন্তর্জাতিক মানের পরিকাঠামোতেও নজর দেওয়া হচ্ছে।

   

গত বছর মুম্বাইতে একলাখি দর্শকাসনের একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এরপর গত কয়েক সপ্তাহে মহারাষ্ট্রের শহর এবং নগরোন্নয়ন দফতরের প্রধান বিজয় সিংহের সঙ্গে একাধিক বার দেখা করেছেন মুম্বাই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্ক নায়েক।
অজিঙ্ক নায়েক জানিয়েছেন, দ্রুত জমি পাওয়া যাবে। শহরের উপকণ্ঠে বড় জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাঁর কথায়, “কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এক লক্ষ দর্শকাসনের একটি স্টেডিয়ামের স্বপ্ন দেখার কথা জানিয়েছিলেন। এখানকার সমর্থকদের অত্যধিক উৎসাহ এবং আমাদের সংস্থার ঐতিহ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা নিয়ে অত্যন্ত আগ্রহী। নবি মুম্বইয়ে এই স্টেডিয়াম হতে চলেছে, যেখানে বিশ্বমানের সমস্ত সুযোগ-সুবিধা থাকবে।”

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google