Kolkata, April 29: ধুঁকছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে দুরন্ত ছন্দে সানরাইজার্স হায়দরাবাদ। (IPL 2026)আজ (২৯ এপ্রিল) আইপিএলের ৪১ তম ম্যাচে এই দুই দলের লড়াই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
গত চারটি ম্যাচ পরপর জিতেছে হায়দরাবাদ। ফুরফুরে মেজাজে কমলা শিবির। দলের ব্যাটিং বিভাগ খুবই শক্তিশালী। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডিরা আগ্রাসী ব্যাটিং করছেন। পাশাপাশি দলে যোগ দেন করে সাহস জুগিয়েছেন প্যাট কামিন্স। হায়দরাবাদের বোলিং এখন কামিন্স, প্রফুল, এশান -কে নিয়ে সমৃদ্ধ। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। এমতাবস্থায় আজকের ম্যাচটি জিতে প্লে-অফের রাস্তা তৈরি করতে চাইবে ঈশান কিষানরা।
আরও দেখুনঃঅরুণাচলে অনুপ্রবেশের চেষ্টা! ভারতীয় সেনার হাতে বন্দি চিনা পিএলএ সেনা
উল্টোদিকে চিত্রটা ভিন্ন। কিছুতেই খরা কাটাতে পারছে না মুম্বই শিবির। ব্যাটিং লাইন-আপ কাগজে কলমে শক্তিশালী হলেও খেলার মাঠে তার প্রতিফলন হচ্ছে না। বোলিংয়েও নিষ্প্রভ হার্দিকরা। এমন শোচনীয় অবস্থা এর আগে কোনো সিজনে দলের ছিল না। তারা পাঁচবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার তাদের পারফরম্যান্সে ক্ষিপ্ত সমর্থক থেকে স্বয়ং ফ্র্যাঞ্চাইজির মালিক। এই মুহূর্তে ৭টি ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে তারা। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ ঘুরে দাঁড়াতেই হবে দলকে।
আইপিএলে ইতিহাসে মোট ২৫টি ম্যাচ একে অপরের বিপক্ষে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে হায়দরাবাদ ১০টি ম্যাচে জয়লাভ করে পিছিয়ে আছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যায় মুম্বইয়ে আর্দ্র আবহাওয়া থাকবে। তাছাড়া তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং গড় আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেটটি ব্যাটসম্যানদের জন্য সেরা। এটি একটি হাই-স্কোরিং ভেন্যু। এই মাঠে ২০০
-এর উপর রান ওঠে, যা তেহকে বোঝা যায় বোলারদের জন্য এই উইকেটটি কতটা কঠিন। শুরুর দিকে বলের পার্শ্বীয় মুভমেন্ট ছাড়া বোলারদের কাজ করার মতো তেমন কিছুই থাকে না।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), নমন ধীর, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), তিলক ভার্মা, শেরফেন রাদারফোর্ড, উইল জ্যাকস, জসপ্রীত বুমরাহ, কৃষ ভগত, এএম গাজানফার, অশ্বনী কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান, হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, সাকিব হুসেন, প্রফুল হিঙ্গে, এশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: ট্র্যাভিস হেড।




















