পেট্র ক্র্যাটকির উপরেই ভরসা রাখছে মুম্বাই সিটি এফসি

শেষ মরসুমে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে ইন্ডিয়ান সুপার লিগ ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Image of Mumbai City FC Coach Petr Kratky, a man wearing a team tracksuit and cap, standing on a football field with a determined expression

শেষ মরসুমে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল এই শক্তিশালী ফুটবল ক্লাব। পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। একের পর এক ম্যাচে পরাজিত হতে শুরু করেছিল মুম্বাই‌ সিটি। স্বাভাবিকভাবেই বাকিদের তুলনায় পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছিল আইএসএল জয়ী এই দল।

   

সেজন্য একটা সময় টুর্নামেন্টের সুপার সিক্সে স্থান করে নেওয়া নিয়ে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। কিন্তু সহজে হার মানতে রাজি ছিল না দলের ফুটবলাররা। সেটা ব্যাপকভাবে বোঝা গিয়েছিল দ্বিতীয় লেগে। একের পর এক ম্যাচে সহজেই জয় তুলে নিতে শুরু করেছিল বানিজ্য নগরীর এই দল। তাই শেষ পর্যন্ত লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করতে সক্ষম হয় এই দল। কিন্তু সেই জয়ের যাত্রা বেশিদিন স্থায়ী ছিল না। বিশেষ করে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। বিরাট বড় ব্যবধানে এই পরাজয় কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারেনি দলের সমর্থকরা।

তবুও সুপার কাপে ভালো পারফরম্যান্স করে সকলের মুখে হাসি ফোটানোর পাশাপাশি এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার লক্ষ্য থাকলেও সেখানেও জোর ধাক্কা খেয়েছিল এই ফুটবল দল। সেই হতাশা কাটিয়ে নয়া মরসুমে নিজেদের হারানো ছন্দ ফেরাতে বদ্ধপরিকর রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে বিশেষ করে নিজেদের দলের পুরনো ফুটবলারদের উপরে এবার ভরসা রাখতে চলেছে সিটি ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েকদিন আগেই নিজেদের দলের বেশ কিছু পুরনো ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করেছিল এই দাপুটে ক্লাব। শুধুমাত্র ফুটবলার নয়।

দলের বর্তমান কিরঘিজ কোচের উপরেই এবার সবচেয়ে বেশি ভরসা রাখছে দেশের বাণিজ্য নগরীর এই দল। হিসাব অনুযায়ী দেখলে মুম্বাই সিটি এফসির সঙ্গে দুই বছরের চুক্তি ছিল পেট্র ক্র্যাটকির। তবে সেটি আরও বাড়তে চলেছে এবার। নয়া তথ্য অনুযায়ী আরও একটি সিজনের জন্য তাঁকে দলের সঙ্গে যুক্ত রাখছে মুম্বাই সিটি।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google