Moyna Murder: ময়নায় বিজেপি নেতা খুনের জেরে বনধ, সংঘর্ষের আশঙ্কা

খুনি মুখ্যমন্ত্রী মমতার শেষ দেখে ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী ১২ ঘণ্টার ময়না (Moyna) বনধের ডাক দিয়েছেন। BJP নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে ...

By Rana Das

Published:

Follow Us

খুনি মুখ্যমন্ত্রী মমতার শেষ দেখে ছাড়ব বলে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী ১২ ঘণ্টার ময়না (Moyna) বনধের ডাক দিয়েছেন। BJP নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগে (Moyna Murder) পূর্ব মেদিনীপুরের ময়নায় বনধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা। রাত থেকেই নেমেছে পুলিশ।

ময়নায় বনধের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। বলা হয়েছে এই খুনকে রাজনৈতিক রঙ দিতে চাইছে বিজেপি। অত্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই অপহরণ ও খুনে জড়িত।

   

ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত বাকচা এলাকা। অভিযোগ আরও এক বিজেপি কর্মী নিখোঁজ। অভিযোগ, সোমবার বিজয়কৃষ্ণের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও পরিবারের সামনেই মারধর করা হয়। এরপর ওই বিজেপু নেতাকে মোটরবাইকে করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিজয়কৃষ্ণের থ্যাঁতালানো দেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। স্থানীয় বিধায়ক অশোক দিন্দার উপস্থিতিতে বিজেপি সমর্থকরা বনধ ও অবরোধে সামিল।

সোমবার রাত থেকেই উত্তপ্ত ময়না। ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা এবং তাঁর পুলিশকে কী ভাবে সাঁড়াশিতে আটকাতে হয়, সে বুদ্ধি শুভেন্দু অধিকারীর আছে। আমি তা করে দেখাব।

গোটা ঘটনায় প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও প্রাক্তন বিধায়কের দাবি পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এই ঘটনাটিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google