ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান, কবে জানুন

এই মরসুমের শুরুটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
mohun-bagan-vs-diamond-harbour-fc

এই মরসুমের শুরুটা ভালো ছিল না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। সেই হতাশা ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের এই প্রধান। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। প্রতিবেশীদের টেক্কা দিয়ে আইএফএ শিল্ড ছিনিয়ে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। গ্ৰুপ পর্বে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল গোকুলাম কেরালা এফসির পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে। তারপর ছিল বহু প্রতীক্ষিত ফাইনাল।

সেখানেই বদলা নিয়েছিল মোহনবাগান। লাল-হলুদ বধ করে ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল আপামর মোহন জনতা। পরবর্তীতে সেই ধারা সুপার কাপে বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। গত নভেম্বরের শেষেই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ তথা সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে ফের পড়শী ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে অমীমাংসিত ফলাফলে শেষ করলেও গোল পার্থক্যের ভিত্তিতে পরের রাউন্ডে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। যেটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেক্ষেত্রে বারংবার প্রশ্নের মুখে পড়ে কোচের ভূমিকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হোসে মোলিনা যে বাকি মরসুমে এই দলের দায়িত্বে থাকবেন না তা এক প্রকার নিশ্চিত ছিল। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।

   

তারপর নভেম্বরের শেষের দিকেই হোসে মোলিনাকে বিদায় জানিয়ে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। এই স্প্যানিশ কোচের পরিবর্তে দলের দায়িত্বে দেওয়া হয় সার্জিও লোবেরার হাতে। পূর্বে জগন্নাথের রাজ্যের ফুটবল দল তথা ওডিশা এফসির দায়িত্বে ছিলেন লোবেরা। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি ছিন্ন করে যোগ দিয়েছেন সবুজ-মেরুন শিবিরে। তাঁকে নিয়ে এখন ব্যাপক প্রত্যাশা সকল সমর্থকদের। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও এবারের সুপার কাপের গ্ৰুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছিল শুভাশিস বসুদের। সেই ধাক্কা কাটিয়েই আসন্ন ফুটবল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মেরিনার্সরা‌।

যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি প্রথম ডিভিশন লিগের দিনক্ষণ। এসবের মাঝেই এবার আগামী ১৯শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্ৰাউন্ডে প্রস্তুতি ম্যাচে নামছে সার্জিও লোবেরার ছেলেরা‌। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি‌। সব ঠিকঠাক থাকলে বিকেল চারটে বেজে তিরিশ মিনিট থেকে শুরু হতে পারে এই ম্যাচ‌।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google