Antonio Lopez Habas: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ দেখতে পেলেন হাবাস

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ২০২৪ (RFDL)-এর আঞ্চলিক বাছাইপর্ব শেষ হয়েছে। এবার জাতীয় গ্রুপ পর্ব। ১২-২৬ এপ্রিল মুম্বই কোঝিকোড়, দিল্লি এবং গোয়ায় আটটি জোনের ২০টি দল নিয়ে এই পর্বের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Antonio Lopez Habas

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ২০২৪ (RFDL)-এর আঞ্চলিক বাছাইপর্ব শেষ হয়েছে। এবার জাতীয় গ্রুপ পর্ব। ১২-২৬ এপ্রিল মুম্বই কোঝিকোড়, দিল্লি এবং গোয়ায় আটটি জোনের ২০টি দল নিয়ে এই পর্বের আয়োজন করা হবে। তার আগে বড় মন্তব্য করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

   

মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস সহ ইন্ডিয়ান সুপার লিগের কোচরা ভারতীয় ফুটবলের ভবিষ্যত গঠনে আরএফডিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে বলেছেন । আগামী দিনের ফুটবলার তুলে নিয়ে আসার কাজে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করছেন।

“রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (আরএফডিএল) খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রথম দলের জন্য একাডেমি এবং তরুণ খেলোয়াড়দের প্রয়োজন। এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করা দরকার, খেলার ভিত্তি আমার কাছে গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের কারণে খেলোয়াড়রা টেকনিক্যালি আরও ভালো হয়ে ওঠে। বিশেষ করে খেলোয়াড়দের খেলার সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের সরাসরি প্রথম দলে সুযোগ দেওয়া ভাল না-ও হতে পারে। তাই তাদের আরএফডিএলের মতো টুর্নামেন্ট দরকার”, বলেছেন হাবাস।

আঞ্চলিক বাছাইপর্ব বিভিন্ন অঞ্চল জুড়ে প্রতিভার গভীরতা প্রকাশ করেছিল। মিজোরাম থেকে মুম্বই, গোয়া থেকে মেঘালয়-অসম, তরুণ ফুটবলরা নজর কেড়েছেন দেশের সর্বত্র।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google