গোখরো থেকে এবার নিজেকে মু়খ্যমন্ত্রীর আসনেই বসালেন মিঠুন

মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে রাজ্যকে বদলে দেব। বিধাননগরের এক অনুষ্ঠানে যোগদান করে এমনই দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, রাজ্যে সিস্টেমে পচন ধরেছে। আর তাকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BJP membership drive

মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে রাজ্যকে বদলে দেব। বিধাননগরের এক অনুষ্ঠানে যোগদান করে এমনই দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, রাজ্যে সিস্টেমে পচন ধরেছে। আর তাকে মেরামতের একমাত্র উপায় গণআন্দোলন।

এদিন মিঠুন বলেন, “কোনও প্রজন্মকে শেষ করতে গেলে আগে শিক্ষাকে শেষ করো। এই মুহূর্তে রাজ্যের কোনও ভবিষ্যৎ দেখতে পাই না। রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ করতে গেলে পরিবর্তন করতে হবে। সেটা ঠিক করবে মানুষ। আর যদি রাজনৈতিক দল বলতে বলেন, তাহলে আমি বলব বিজেপি।”

   

রাজ্যের বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে তিনি বলেন, ‘বাংলায় যখনই কোনও ঘটনা ঘটেছে আমরা কিন্তু জেগেছি। তার প্রতিবাদ করেছি। কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি।

কারণ যারা প্রতিবাদের সামনে থাকেন তাদের আত্মা বিক্রি হয়ে গেছে। তাদের আত্মা মরে গেছে কি না জানি না। মরে গেলে আর জাগবে না। পড়াশুনো করা লোকেদের আবার কী আবেদন করব? তারা তো সব জেনে শুনে করছেন।’

রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিজের রাজ্যকে এই অবস্থায় দেখলে খুব হতাশ লাগে। মনে হয় কিছুই করতে পারছি না। আমাদের রাজ্যের গোটা সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে।’

এর পরই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ১ দিনের জন্য মুখ্যমন্ত্রী করে দিলে আপনি কী করবেন? জবাবে মিঠুন বলেন, ‘৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী করলে আমি রাজ্যটাকে বদলে দেব’।

এর পর মিঠুন বলেন, ‘আমার প্রশ্ন, এখনো কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? আমাদের দেশ যদি ফেডারেল গভর্নমেন্ট চালিত হয় তাহলে আপনি কেন আইন, আদালত, আদালতের রায়কে সম্মান করেন না। সংবিধান ছাড়া কোনও দেশ হতে পারে না। সংবিধান থাকলে এসব হচ্ছে কেন?’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google