Home Kolkata City Minor Girl: নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক দম্পতি

Minor Girl: নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক দম্পতি

minor girl

খোদ কলকাতার বুকে আবারও হাড়হিম করা ঘটনা। নরেন্দ্রপুর এলাকার এক নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ১১ বছরের ওই নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানা এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগকারীর বাড়ির লোকের বক্তব্য এবং গ্রেফতার হওয়ার দম্পতির বক্তব্য পরস্পরবিরোধী। তবে নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর গোপন জবানবন্দিও নিয়েছে পুলিশ।

- Advertisement -

পুলিশ এবং নির্যাতিতার বাবা-মায়ের থেকে জানা গিয়েছে, ৬ তারিখ নির্যাতিতা সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিল। বাড়ির লোকের অভিযোগ, ঘটনার দিন রাতে অভিযুক্ত মহিলা নির্যাতিতাকে বাড়ি থেকে ডাকে। বলেন বাজারে নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত অভিযুক্ত দম্পতি এবং নির্যাতিতা একই বাড়িতে ভাড়া থাকেন। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, সেইদিন অভিযুক্ত মহিলা বাড়ি ফিরে এলেও নির্যাতিতা ফেরেননি। তিনি বলেন, ” মেয়েটি নাকি তাঁর বন্ধুর বাড়ি গিয়েছে।”

   

এরপরেই সন্দেহ হয় বাড়ির লোকের। তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। বাড়ির লোক ওই দম্পতির বিরুদ্ধে ধর্ষণ এবং অপহরণের অভিযোগ করেছে। নাবালিকার বাবার অভিযোগ, তার মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল। শুধু তাই নয় মুখে কাপড় বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। অন্যদিকে অভিযুক্তের দাবি, ” মেয়েটা নিজের ইচ্ছায় আমার সঙ্গে ছিল। ও স্বেচ্ছায় দু’রাত কাটিয়েছে। এখন মা বাবার চাপে হয়ত অন্য কথা বলছে।” ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Follow on Google