WhatsApp এ জালিয়াতি চক্র ঠেকাতে Truecaller এর হাত ধরছে মেটা

যোগাযোগের ক্ষেত্রে এক আঙুল পরিবর্তন নিয়ে এসেছে প্রযুক্তি উদাহরণ হল WhatsApp এর মতো মেসেজিং অ্যাপ।বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০% মানুষ WhatsApp এর মাধ্যমে কথোপকথন করেন।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tackle WhatsApp Fraud Cycle

আধুনিক প্রযুক্তি আগে থেকে অনেকটাই উন্নত। বর্তমানে সাধারণ মানুষ প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। বিশেষ করে, যোগাযোগের ক্ষেত্রে এক আঙুল পরিবর্তন নিয়ে এসেছে প্রযুক্তি উদাহরণ হল WhatsApp এর মতো মেসেজিং অ্যাপ।বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০% মানুষ WhatsApp এর মাধ্যমে কথোপকথন করেন।

তাছাড়া প্রয়োজনে ভিডিও কল থেকে শুরু করে অডিও কল সবই সম্ভব এই মেসেজিং অ্যাপের মাধ্যমে। অন্যদিকে ভিডিও ক্লিপ থেকে শুরু করে ছবি এমনকি নিজের লোকেশন পর্যন্ত পাঠানো যায় এই অ্যাপের মাধ্যমে। এক কথায় বলা চলে বর্তমানে দেশের জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হলো এটি।

   

তাই সর্বদাই অনলাইন প্রতারকদের নজর থাকে এই অ্যাপের উপর। সম্প্রতি মেটা একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বর্তমানে আমাদের দেশে প্রায় কয়েক হাজার মানুষ WhatsApp এর মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছেন। বিশেষ করে প্রায়ই বিদেশি নম্বর থেকে WhatsApp এ ফোন আসার একটা প্রকোপ দেখা দিচ্ছে।

ঠিক এই সমস্ত কারণে এবার truecaller এর সাথে জোট বাঁধতে চলেছে WhatsApp । আমরা সকলেই truecaller এর সাথে পরিচিত বিশেষ করে আমাদের ফোনে কোন অবাঞ্ছিত কল আসলেই তা আগে থেকে জানিয়ে দেয় এই অ্যাপ আর এবার হোয়াটসঅ্যাপেও নতুন ফিচার আনতে চলেছে মেটা। যার সাহায্যে Truecaller আগে থেকেই জানান দেবে WhatsApp এ কে এবং ঠিক কোন জায়গা থেকে আপনাকে ফোন করছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google