বিনা সম্মতিতে গাছ কাটার অভিযোগ কলকাতা বন্দরের বিরুদ্ধে, ক্ষুব্ধ মেয়র

Kolkata Port Trust: বিনা অনুমতিতেই কেটে ফেলা হচ্ছে আলিপুর অ্যাভিনিউ এক্সটেনশন রোডের ধারে থাকা একাধিক বড় গাছ। গাছগুলোর মধ্যে ছিল মেহগনি, কদমের মতো প্রজাতিও। একদিকে কলকাতা শহরের বুকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

Kolkata Port Trust: বিনা অনুমতিতেই কেটে ফেলা হচ্ছে আলিপুর অ্যাভিনিউ এক্সটেনশন রোডের ধারে থাকা একাধিক বড় গাছ। গাছগুলোর মধ্যে ছিল মেহগনি, কদমের মতো প্রজাতিও। একদিকে কলকাতা শহরের বুকে সবুজ রক্ষার লড়াই, অপরদিকে এই গাছগুলি কেটে ফেলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে চেতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি জানানো হয়েছে রাজ্য বন দফতরকেও।

মাঝেরহাট স্টেশনের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তার পেছনের দিকেই রয়েছে বন্দর কর্তৃপক্ষের বহু পুরোনো গাছ। কিন্তু সেই গাছগুলি কেটে ফেলার ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। খবর পেতেই কলকাতা পুরসভা ঘটনার তদন্ত শুরু করে।

   

জানা যাচ্ছে, ওই জমি তারা লিজে দিচ্ছে, তাই পরিষ্কারের জন্য গাছ কাটা হয়েছে। যেহেতু জমি নিজেদের, তাই অনুমতির প্রয়োজন নেই। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুরসভা। তাঁরা জানাচ্ছেন, শহরের যে কোনও অঞ্চলে বড় গাছ কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হয় উদ্যান বিভাগ বা বন দফতরের কাছ থেকে। তাই আইন অমান্যের অভিযোগে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান পুরকর্তারা। গাছ কাটার ঘটনার যাবতীয় তথ্য ও নথি বন দফতরে পাঠিয়েছে পুরসভা। পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এখন তাদের। যেখানে শহরের নানা প্রান্তে নতুন গাছ লাগানো, সবুজায়নের জন্য প্রচেষ্টা চলছে, সেখানে এই ধরনের আচরণে বিরক্ত মেয়র ফিরহাদ হাকিমও। গাছ কাটা নিয়ে বন্দরের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google