Maynaguri : হাসপাতালে নির্যাতিতা, গোটা এলাকায় চলছে পুলিশি টহল

রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ড, যার ফলে রাজ্যের প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। আর এরই মধ্যে সম্প্রতি ময়নাগুড়ির (Maynaguri ) বাগানবাড়ি এলাকায় এক নাবালিকা নিজের গায়ে আগুন ...

By Rana Das

Published:

Follow Us
maynaguri

রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ড, যার ফলে রাজ্যের প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। আর এরই মধ্যে সম্প্রতি ময়নাগুড়ির (Maynaguri ) বাগানবাড়ি এলাকায় এক নাবালিকা নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আর তারপর থেকেই গোটা এলাকা থমথমে হয়ে উঠেছে। গোটা এলাকায় বসেছে পুলিশ পিকেট, টহল দিচ্ছে পুলিশ এর টিম। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। এরই মধ্যে সমস্ত কিছু ভুলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে রয়েছে নির্যাতিতার পরিবার।

তিনদিন ধরে নাওয়া-খাওয়া কার্যত বন্ধ বৃদ্ধা ঠাকুরমারও। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এক নাবালিকা গায়ে আগুন দেয়। স্থানীয় এক যুবক তার শ্লীলতাহানি করেছিল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ৫ মার্চ এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্ত গ্রেফতার হয়েছিলেন। কিন্তু জামিনে ছাড়া পেয়েছেন।

   

এরপরেই ফের অভিযোগ উঠেছে গত বুধবার অপরিচিত দুই যুবক নির্যাতিতার বাড়ির সামনে এসে অভিযোগ তুলে নেওয়ার ভয় দেখাতে থাকে। আর এরপরই ওই দিন রাতেই অভিযুক্তদের ফের গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্তদের। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, নাবালিকার উপর অত্যাচারের ন্যায় বিচার চাইতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামবে গেরুয়া শিবির।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google