Loksabha election 2024: ইউসুফ পাঠানের নামে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বোমাবাজি, ঝলসে গেল এক শিশুর পা

আসন্ন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই ভোটের উত্তাপ বাড়ছে। এবার ইউসুফ পাঠানের নামে দেওয়াল লিখনকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো মুর্শিদাবাদ জেলার রেজিনগরের আন্দুলবেড়িয়ায়। বুধবার দুপুরে ঘটনাটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Delhi Student Arrested for Sending Bomb Threat Emails to Schools

আসন্ন লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই ভোটের উত্তাপ বাড়ছে। এবার ইউসুফ পাঠানের নামে দেওয়াল লিখনকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো মুর্শিদাবাদ জেলার রেজিনগরের আন্দুলবেড়িয়ায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একটি শিশুসহ মোট পাঁচজন। স্থানীয় সূত্রে জানা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। তবে ভোটের মুখে দিনদুপুরে এই বোমাবাজির ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে।

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বর্তমান ব্লক সভাপতি মাঞ্জু শেখের গোষ্ঠীর সঙ্গে রেজিনগরের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রবিউল ইসলামের গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার আধিপত্য নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ অনেক পুরনো। সেই বিবাদের আজ বহিঃপ্রকাশ ঘটল দুপুরবেলা। সামান্য এক দেওয়াল লিখনকে কেন্দ্র করে এমন বোমাবাজি ঘটতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারছে না।

   

দুপুরবেলা বোমাবাজির সময় বাড়ির সামনেই ছিল বছর দশেকের এক নাবালক। বোমার স্প্লিন্টার ছিটকে এসে ঝলসে যায় তার পা। বোমাবাজির মধ্যে পড়ে আহত হন আরও পাঁচ জন। ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটের আগে বারবার বোমাবাজির ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে মুর্শিদাবাদ, এইবারও তাঁর ব্যতিক্রম হল না।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google