Birbhum: অস্ত্র সমেত তৃণমূল ঘনিষ্ঠ মাওবাদী নেতা ধৃত

বীরভূম (Birbhum) থেকে গ্রেফতার সশস্ত্র মাওবাদী। শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার মাওবাদী যুবককে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বীরভূম (Birbhum) থেকে গ্রেফতার সশস্ত্র মাওবাদী। শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার মাওবাদী যুবককে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল। সেই সূত্রেই এদিন গ্রেফতার করা হল। ধৃতের নাম বাবন সূত্রধর (৪৮)। বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায়।

গত ১২ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। কয়েক দিন আগে তিনি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফিরেছিলেন।

   

স্থানীয় সূত্রে খবর, ফেরার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। এদিকে বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র।

অভিযোগ, বাম আমলে বাবনের বোনকে ধর্ষণ করা হয়েছিল । তার পরই প্রতিবাদী হয়ে ওঠেন বাবন। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বীরভূমের পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বাবনের বাড়ি ঘিরে অস্ত্র-সহ বাবন সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। বহুদিন ধরেই ওকে খুঁজছিল পুলিশ। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। অন্যান্য যে সমস্ত থানায় ওর নামে মামলা রয়েছে তাদেরও নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google