Golfgreen: প্রেমিকের এলোপাথাড়ি কোপ থেকে তরুণীকে বাঁচালেন প্রাক্তন স্বামী

শনিবার ভোর রাতে গল্ফ গ্রিন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়িতে এসে তরুণীকে এলোপাথারি কোপ প্রেমিকের। প্রেমিকের হাত থেকে বাঁচায় প্রাক্তন স্বামী। শোরগোল পড়ে যায় এলাকায়। ঠিক কী হয়েছে ঘটনাটি? ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শনিবার ভোর রাতে গল্ফ গ্রিন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়িতে এসে তরুণীকে এলোপাথারি কোপ প্রেমিকের। প্রেমিকের হাত থেকে বাঁচায় প্রাক্তন স্বামী। শোরগোল পড়ে যায় এলাকায়। ঠিক কী হয়েছে ঘটনাটি? জানা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ হয় যুবতীর। এরপর তিন মাস আগে নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় হয় তার। তবে পাওয়ার ব্যাঙ্ক চুরির অভিযোগে প্রেমিক বাড়ি এসে সেই যুবতী অর্থাৎ প্রেমিকাকে কোপায়। এরপর প্রাক্তন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন প্রেমিকের প্রাক্তন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিন এলাকায়।

জানা যাচ্ছে, যুবতী টালিগঞ্জের উৎপল দত্ত লেনের বাসিন্দা। গতকাল রাতে লর্ডস মোড়ের কাছে অভিজিৎ সরকার নামে তাঁর প্রেমিকের বাড়িতে গিয়ে মদ্যপান করেন যুবতী। পুলিশ সূত্রে খবর, এরপর গভীর রাতে প্রেমিকের বাড়ি থেকে ফিরে আসেন ওই যুবতী৷ যুবতী চলে আসার পর যুবক দেখেন যে তার বাড়িতে মোবাইল চার্জিংয়ের পাওয়ার ব্যাঙ্ক নেই। এরপর তা খোঁজ করতে ভোর চারটে নাগাদ যুবতীর রিজেন্ট কলোনির বাড়িতে পৌঁছান তিনি।

   

যুবতী পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসার কথা অস্বীকার করলে শুরু হয় বচসা। এরপর আচমকা ছুরি বের করে যুবতীকে কোপাতে শুরু করেন তিনি। সেই সমউ ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন যুবতীর প্রাক্তন স্বামী। চিৎকার শুনে তিনি প্রাক্তন স্ত্রীকে বাঁচাতে যান। সেই যুবক তার ওপরও চড়াও হলে তিনি সেখান থেকে নিজেতে বাঁচাতে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কিছুক্ষণ পর প্রাক্তন স্বামী এলাকায় ফিরে এসে দেখেন রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী৷ তিনি তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান। যুবতীর অভিযোগের ভিত্তিতে প্রেমিক অভিজিৎ সরকারকে গ্রেফতার করেছে গল্ফ গ্রিন থানার পুলিশ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google