‘আমি বাংলার সকল মানুষকে…’, ৯ কোটি রাজ্যবাসীর কাছে বিশেষ আবেদন মমতার

রাত পোহালেই একুশে জুলাই। তৃণমূলের (Mamata Banerjee) মেগা সমাবেশ। শহিদ স্মরণে কাল ধর্মতলায় আসবেন লক্ষ লক্ষ মানুষ। তার আগে রাজ্যবাসীর কাছে বিশেষ আবেদন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee on Hindu atrocities in Bangaldesh

রাত পোহালেই একুশে জুলাই। তৃণমূলের (Mamata Banerjee) মেগা সমাবেশ। শহিদ স্মরণে কাল ধর্মতলায় আসবেন লক্ষ লক্ষ মানুষ। তার আগে রাজ্যবাসীর কাছে বিশেষ আবেদন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা সকলকে শহিদ সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানান।

মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগামীকাল আবার একুশে! ২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ।…’

   

তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘…প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে ‘মা-মাটি-মানুষ দিবস’ হিসেবে পালন করি; নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ।

৫৯ বছর বয়সে ফের বিয়ের পিড়িতে সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

এক্স হ্যান্ডেলে মমতার পোস্ট, ধর্মতলায় এবারের শহীদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি। “২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম।।”

শনিবার সন্ধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে আসেন মমতা। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় সহ তৃণমূলের প্রথম সারির নেত্রীরা। মঞ্চ পরিদর্শন করে মমতা বলেন, নেতা নেই, আমরা সবাই সহকর্মী।

তৃণমূলের শহিদ সমাবেশে যে সমস্ত নেতা-কর্মীরা আসছেন, তাঁদের উদ্দেশ্যেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাই নিরাপদে কলকাতায় আসবেন। ট্রেনে আসলে সাবধানতা অবলম্বন করবেন। কেউ মাথা বাইরে ঝোঁকাবেন না। কারণ আগের বছরগুলোতে এজন্য বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে।

TMC 21 July: ২১ জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা, চায়ে চুমুক দিতে দিতে শুনলেন খুঁটিনাটি

এদিকে শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন জেলার তৃণমূল কর্মীরা। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী কাল সকালে খাওয়াদাওয়া করে তাঁরা সবাই কলকাতায় উদ্দেশ্যে রওনা দেবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google