Mamata Banerjee: অভিষেক গ্রেফতার হবেন? মমতার ভাষণের পর আলোড়ন

নিয়োগ দুর্নীতির তদম্তে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে? এমনই প্রশ্ন ছড়িয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর। তৃণমূল কংগ্রেসের শাখা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভাষণে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC Supremo Mamata Banerjee Announces She Will Handle Party Changes, Signals Upcoming Reshuffles

নিয়োগ দুর্নীতির তদম্তে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে? এমনই প্রশ্ন ছড়িয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর। তৃণমূল কংগ্রেসের শাখা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, আমায় কালকে একজন মেসেজ দিচ্ছেন অভিষেককে গ্রেফতার করব নির্বাচনের আগে।

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে ছিলেন। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা তাঁর ভাইপোর গ্রেফতারির সম্ভাবনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি অভিযান প্রসঙ্গে মমতা বলেন, ওর কম্পিউটারের সব তথ্য নিয়ে গিয়েছে। তারপর কতগুলো ফাইল নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমরাও কম ওস্তাদ নই। আমরাও সব তথ্য বের করে নিয়েছি। এগুলো তোমরা ঢুকিয়েছ। এগুলো ওদের কম্পিউটারে ছিল না। এমনকী ডায়রি করা হয়েছে।

   

মুখ্যমন্ত্রী যে সংস্থার নাম করেছেন তাতে অভিযান চালিয়েছে কেন্দ্র তদম্তকারীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর দেওয়া তথ্য ও তল্লাশির পরই অভিষেককে গ্রেফতারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই সংস্থায় মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে তদন্তে উঠে এসেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google