অভিষেকের ডাকে দিল্লির ধর্নায় থাকবেন মমতা

২ অক্টোবর দিল্লিতে তৃণমূলের আন্দোলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের দিল্লি যাওয়ার কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাইয়ের মঞ্চ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২ অক্টোবর দিল্লিতে তৃণমূলের আন্দোলনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের দিল্লি যাওয়ার কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ২ অক্টোবর দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গান্ধী জয়ন্তীর দিন বাংলার মানুষকে দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন অভিষেক, ওইদিন কৃষিভবনের বাইরে অবস্থানে বসতে চলেছেন তাঁরা।

আজ সোমবার বেহালায় এক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, “২ অক্টোবর যদি ছাত্র যুব আন্দোলন করে, আমি তাদের পাশে নিশ্চই থাকব।” 

   

২১ জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাওয়ার ডাক দেন অভিষেক। নেত্রীর অনুমতি নিয়েই ঘোষণা করেন, ১০০ দিনের কাজে টাকা আদায়ে দিল্লি যাবেন তিনি। বলেছিলেন, “দিল্লির বুক থেকে টাকা আদায় করে আনব।”

সোমবার বেহালায় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১০০ দিনের কাজে ৭ হাজার কোটি টাকা দেয়নি। আমরা আগে সেলস ট্যাক্স তুলতাম। তুমি যে আমার টাকা নিয়ে যাচ্ছ, আমার টাকা আমায় দাও। সেই টাকা দিচ্ছে না। আমরা কেন্দ্রের থেকে ১.১৫ লক্ষ হাজার কোটি টাকা পাই। আর কতবার বলতে হবে? আমরা ভিক্ষা চাই না। কিন্তু আমরা জানি আন্দোলন কী করতে হয়। ২ অক্টোবর যদি ছাত্র যুব আন্দোলন করে, আমি তাদের পাশে থাকব নিশ্চয়। আমরা নিজেদের রাজকোষ থেকে ২৮ দিনের কাজ দিয়েছি। একশো দিনের কাজ ওরা যদি না দেয় ৬ মাস পরে তো থাকবে না। আমরা না দিলে তোমরা পারবে না।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google