এগরা বিস্ফোরণস্থল ঘুরে ‘নবজোয়ার’ মঞ্চে উঠবেন মমতা, থাকবেন অভিষেক

ফের নবজোয়ারের একমঞ্চে (Mamata Banerjee)  মমতা বন্দ্যোপাধ্যায় ও (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার‌ কর্মসূচি রয়েছে, সেখানেই একসাথে দেখা যেতে পারে তাদের। এর আগে মালদহে নবজোয়ার ...

By Rana Das

Published:

Follow Us
Mamata assures to guarantee citizenship at Malda meeting

ফের নবজোয়ারের একমঞ্চে (Mamata Banerjee)  মমতা বন্দ্যোপাধ্যায় ও (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনিতে তৃণমূলের নবজোয়ার‌ কর্মসূচি রয়েছে, সেখানেই একসাথে দেখা যেতে পারে তাদের। এর আগে মালদহে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। 

বিজেপিকে হঠাতে এই নবজোয়ার নবপ্লাবনের রূপ নেবে বলেছিলেন মালদহের মঞ্চ থেকে। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে জঙ্গলমহলে দলীয় কর্মসূচিতে যাচ্ছেন মমতা।

   

শনিবার পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছেন মমতা। বেলা ১২টা নাগাদ সেখানে যাওয়ার কথা তাঁর। এগরার খাদিকুল গ্রামে প্রবল বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মীয়দের সাথে দেখা করবেন তিনি। এগরা থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনী যাবেন মুখ্যমন্ত্রী। শালবনিতে বিকেল চারটেয় নবজোয়ার মঞ্চে যোগ দেবেন তিনি।

এই প্রথমবার জঙ্গলমহলের কোনও কর্মসূচিতে একইসঙ্গে একইমঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেককে। এর আগে বাঁকুড়ায় নবজোয়ার চলাকালীন সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করায় কর্মসূচি মাঝপথে থামিয়ে ফিরতে হয়েছিল সেকেন্ড-ইন-কমান্ডকে।

শুক্রবার পাত্রসায়রে সভা ছিল অভিষেকের। সেই সভা করতে পারেননি তিনি। তবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কার্যালয় থেকে ভার্চুয়ালি ওই সভা করেছিলেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google