গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি মদন মিত্র

কলকাতা: ফের হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি তাঁর৷ তড়িঘড়ি তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Madan Mitra in SSKM

কলকাতা: ফের হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি তাঁর৷ তড়িঘড়ি তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, এদিন আচ্ছন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ হিমোগ্লোবিন কম রয়েছে কামারহাটির বিধায়কের৷

কয়েকদিন আগেই তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি৷ তারপর বাড়িতেই বিশ্রামে ছিলেন৷ আবার শরীর তাঁর খারাপ হয়েছে বলে খবর পাওয়া যায় গিয়েছে৷ এদিকে নিউমোনিয়া নিয়ে আগে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র৷ সেখানেই তাঁর কাঁধের হাড় ভেঙে যায়৷ তখন অস্ত্রোপচার করতে হয়৷ তার কিছুদিন পর নানা পরীক্ষা–নিরীক্ষা করে হাসপাতাল থেকে ছাড়া পান মদন৷

   

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হিমোগ্লোবিন কমে গিয়েছে মদনবাবুর শরীরে৷ আর অসংলগ্নতা রয়েছে কামারহাটির বিধায়কের৷ দ্রুত তাঁকে আপৎকালীন বিভাগে রেখেই চিকিৎসা করছেন চিকিৎসকরা৷ বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google