চার্জ হবে মাত্র ১৫ মিনিটেই, আসছে অত্যাধুনিক ইলেকট্রিক বাইক

বেঙ্গালুরুর ব্যাটারি টেকনোলজি স্টার্টআপ Log9 Material হায়দ্রাবাদের ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা Gravton Motors-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দুই সংস্থা যৌথভাবে একটি ইলেকট্রিক বাইক বাজারে আনবে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বেঙ্গালুরুর ব্যাটারি টেকনোলজি স্টার্টআপ Log9 Material হায়দ্রাবাদের ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা Gravton Motors-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দুই সংস্থা যৌথভাবে একটি ইলেকট্রিক বাইক বাজারে আনবে। যা Log9-এর দ্রুত চার্জ হওয়া ইন্সটাচার্জ ব্যাটারি প্রযুক্তি সাহায্যে আসবে। ই-বাইকটির নাম দেওয়া হয়েছে Gravton RapidEV। এটি ডেলিভারি এবং লজিটিক্স সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, Gravton RapidEV ইলেকট্রিক টু-হুইলারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সেটি লাস্ট-মাইল লজিস্টিক ও ডেলিভারি সেগমেন্ট অর্থাৎ পণ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবহার করা যায়। দেশের ডেলিভারি ক্ষেত্রে টু-হুইলার ফ্লিট অপারেটররা যাতে বেশি লাভ করে, সে কথা বিবেচনা করে অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে বাইকটিতে।

   

Gravton RapidEV-তে এগিয়ে চলার শক্তি যোগাতে উচ্চ ক্ষমতার মোটর এবং Log9-এর ব্যটারি দেওয়া হবে। এগুলির পণ্য বহনের ক্ষমতা ২৫০ কেজি পর্যন্ত হবে। আবার ২২ ডিগ্রি গ্রেডেবিলিটি অর্থাৎ ঢালু অথবা খাড়া রাস্তাতেও সাবলীলভাবে চলতে সক্ষম হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো, ইলেকট্রিক ভেহিকেলটির ব্যাটারি মাত্র ১৫ মিনিটে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে নির্মাণকারী সংস্থা।

একটি সাধারণ ইলেকট্রিক টু-হুইলার সম্পূর্ণ চার্জ হতে প্রায় ২.৫ ঘন্টা সময় লাগে, এর ফলে ডেলিভারি সংস্থাগুলির গড়ে ৩ থেকে ৪ ঘন্টা সময় নষ্ট হয়। এই সমস্যা দূরীকরণে Gravton RapidEV-র বিশেষ ভূমিকা রয়েছে। একদিকে যেমন চার্জের সময় বাঁচাবে, একই সাথে অতিরিক্ত সময় ডেলিভারিতে ব্যবহার করা যাবে বাইকগুলি। ফলে উপার্জন বাড়বে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google