Locket Chatterjee: হুগলিতে ভোট প্রচারে গিয়ে পুলিশকে দেখে নেবার হুমকি লকেটের

পুলিশ তৃণমূলের নির্দেশ মত কাজ করছে। বিরোধীদের কোনও কথাই শুনতে চায় না পুলিশ প্রশাসন। কি বাম কি রাম আগাগোড়া এই অভিযোগ করে আসছে বিরোধী দলগুলি। এবার ভোট প্রচারে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BJP Candidate Locket Chatterjee

পুলিশ তৃণমূলের নির্দেশ মত কাজ করছে। বিরোধীদের কোনও কথাই শুনতে চায় না পুলিশ প্রশাসন। কি বাম কি রাম আগাগোড়া এই অভিযোগ করে আসছে বিরোধী দলগুলি। এবার ভোট প্রচারে গিয়ে পুলিশকে কার্যত দেখে নেবার হুমকি দিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। পুলিশ প্রাশাসনকে লকেটের হুঁশিয়ারি, তৃণমূল শেষ। ২০২৬-এর আগে সরকার পড়ে যাবে। এই পুলিশদের তখন আমাদের সঙ্গেই কাজ করতে হবে।

   

পুলিশের বিরুদ্ধে লকেটের অভিযোগ, পুলিশ বেছে বেছে শুধু বিজেপির কর্মীদেরকেই ধরছে। অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিরোধীদের ওপর অত্যাচার করে পুলিশ তৃণমূলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না বলেও জানান বিজেপি প্রার্থী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google