Breaking News LIVE Today (১২ মে): বাংলা, দেশ-বিদেশ, খেলাধুলা ও রাজনীতির সব বড় খবর একসঙ্গে

রাজনীতি থেকে খেলাধুলা, দেশ-বিদেশ থেকে চাকরি, আজকের সব বড় খবর ও ব্রেকিং আপডেট একসঙ্গে LIVE ব্লগে।

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Breaking News LIVE Today

আজ সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং আপডেট এবং বড় ঘটনাগুলির লাইভ কভারেজ পড়ুন Kolkata24x7 LIVE ব্লগে। রাজনীতি, দেশ-বিদেশ, খেলা, চাকরি, প্রযুক্তি, বিনোদন থেকে বাংলার প্রতিটি বড় খবর দ্রুততম সময়ে এখানে আপডেট করা হবে।

11.12 PM

কালীঘাটে পুজো দিয়ে-জয় শ্রী রাম স্লোগানে ৭ বছরের নিষেধাজ্ঞা ঘোচালেন নাজিয়া ইলাহী।

10.50 PM

পাকিস্তানি সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল চরমে, মেজর সৈয়দ মুহাম্মদ আলী বুখারির রহস্যময় মৃত্যু।

10.40 PM

SSC অযোগ্য চাকরিপ্রাপকদের বেতন আদায়ে জেলাশাসকদের চিঠি রাজ্যের
সুপ্রিম কোর্টের নির্দেশের পরও টাকা আদায় হয়নি বলে সূত্রের দাবি। এবার অযোগ্যদের বেতন ফেরাতে জেলাশাসকদের পদক্ষেপের নির্দেশ।

   

10.24 PM

তিলজলা অগ্নিকাণ্ডে কড়া বার্তা শুভেন্দুর, অবৈধ নির্মাণে বড় পদক্ষেপ?
তিলজলার আগুনের ঘটনায় চার দফতরের কমিটি গঠন হয়েছে। প্রাথমিকভাবে অবৈধ নির্মাণের ইঙ্গিত, কাল রিপোর্টের পর FIR হতে পারে।

10.17 PM

সংবাদ প্রতিদিন ছাড়ছেন কুণাল ঘোষ, কনসালটিং এডিটর পদে ইস্তফা
সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন কুণাল ঘোষ। কনসালটিং এডিটর পদ ছাড়ার খবর ঘিরে জল্পনা তুঙ্গে।

3.54 PM

কুচলিবাড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিক ও তাদের একজন ভারতীয় সহযোগীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

2.57 PM

বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, সাইবার শাখার পদক্ষেপে চাঞ্চল্য
কলকাতা পুলিশের সাইবার শাখার হাতে গ্রেফতার বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, কোন অভিযোগে পদক্ষেপ তা নিয়ে বাড়ছে জল্পনা।  ভোটের সময় প্ররোচনামূলক বক্তব্য করেন তিনি৷ ভোটের সময় ই ভি এম নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ রয়েছে৷

1.55 PM

বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধরের অভিযোগে বারুইপুর থানার আইসি (IC) সমর দে এবং আরও দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

12.15PM

হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক তথা মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস। ময়দানের প্রিয় ‘টুটু বাবু’র শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক।

12.00PM

অসমে জয়ের হ্যাটট্রিক করল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)। আর সেই জয়ের কারিগর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন।

11.30AM

ফেরার তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে ‘বড়ে’-র শিবপুরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এক রহস্যময় সুড়ঙ্গের হদিস পেল পুলিশ। অরূপ রায় ঘনিষ্ঠ এই নেতার রাজপ্রাসাদোপম বাড়ির অন্দরে এমন সুড়ঙ্গ কেন, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

বাড়িতে গোপন সুড়ঙ্গ! অরূপ-ঘনিষ্ঠ নেতার‘রাজপ্রাসাদ’-এ ঢুকে চোখ কপালে পুলিশের

11.00AM

শান্তিপুর শহরের মুন্সিরপুল এলাকায় একটি আম বাগান থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লোকালয়ের এত কাছে বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক।

10.15AM

এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নিজ নিজ পদ থেকে ইস্তফা দিলেন। নতুন সরকারের ‘অ্যাকশন’ শুরু হতেই শিক্ষা প্রশাসনের শীর্ষস্তরে এই গণ-পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

10.00AM

সোমবার গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, জ্বালানি সাশ্রয় করতে স্কুলগুলি ফের কোভিড অতিমারির সময়ের মতো অনলাইন পঠনপাঠনের ব্যবস্থা শুরু করার কথা ভাবতে পারে।

9.45AM

হিমন্ত বিশ্বশর্মার শপথে যোগ দিতে অসমের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

9.20AM

আমেরিকার সঙ্গে সংঘাতের মাঝেই ইরানের যুদ্ধবিমান নিজেদের ঘাঁটিতে লুকিয়ে রেখেছিল পাকিস্তান। আমেরিকার এক প্রশাসনিক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সিবিএস নিউজ।

12:40 AM

পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরল দিল্লি, টানা হার শ্রেয়সদের
অক্ষর প্যাটেল ও ডেভিড মিলারের দুরন্ত ব্যাটিংয়ে ২১০ রান তাড়া করে জয় ছিনিয়ে প্লে-অফের আশা বাঁচাল দিল্লি।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google