Qatar World Cup: সমকামীরা সমস্যায় পড়তে পারেন কাতার বিশ্বকাপে!

২০২২ ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup) আয়োজনের দায়িত্ব কাতারের। ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের মহারণ। ১২ বছর আগেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। দায়িত্ব ...

By Rana Das

Published:

Follow Us
LGBT

২০২২ ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup) আয়োজনের দায়িত্ব কাতারের। ২০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্ব ফুটবলের মহারণ। ১২ বছর আগেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল মধ্যপ্রাচ্যের এই দেশটি। দায়িত্ব পাওয়ার পর থেকেই কাতারকে ঘিরে বিতর্ক উঠেছে। কখনও বিদেশি শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, কখনও আবার কড়া আইন নিয়ে সমালোচনার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্টের পক্ষ থেকে কাতার প্রশাসনকে বিদেশিদের ব্যাপারে কিছুটা নমনীয় হওয়ার কথা বলা হয়েছে। এবার মানবাধিকার ইস্যুতে কাতার প্রশাসনের নিন্দা করেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। গোটা দল সম্মিলিতভাবে কাতারে অভিভাসী শ্রমিকদের সমস্যার প্রতিকার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সমকামীরা যাতে অবাধে চলাফেরা করতে পারে, তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে।

   

অস্ট্রেলিয়ার ফুটবল দল বৃহস্পতিবার সরকারিভাবে একটা প্রেস বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ার ফুটবল দলের দায়িত্ব দেশের সমর্থক, খেলোয়াড়, ফুটবল পরিবারের প্রতিনিধিত্ব করার। অস্ট্রেলিয়ার সবচেয়ে বহুসাংস্কৃতিক, বৈচিত্র্যময় খেলার অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ২০২২ কাতার বিশ্বকাপে আমার অংশগ্রহণের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং বিশ্বব্যাপী ও আভ্যন্তরণন ব্যাপারে কিছু পরিবর্তন করার সুযোগ পেয়েছি।

অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল সংস্থার (PFA) সহযোগিতায় অস্ট্রেলিয়ার পুরুষ ফুটবল দল ২০২২ কাতার বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকা শ্রমিকদের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছে। অভিবাসী শ্রমিকদের সঙ্গে যেরকম অমানবিক আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিবাসী শ্রমিকদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য অনুরোধ করছি।

ফুটবল অস্ট্রেলিয়া কাতারের সাম্প্রতিক আইনী সংস্কারকে মেনে নিয়েছে। কিন্তু বিশ্বকাপের কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকা অভিবাসী শ্রমিকদের জন্য ফুটবলারদের আহ্বানকে সমর্থন জানিয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google