ইডি হেফাজতে মুখ্যমন্ত্রী, রবিবাসরীয় দুপুরে বড় বৈঠক করবে INDIA জোট, মমতা থাকবেন?

লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে ঘিরে সরগরম হয়ে রয়েছে দেশ। দফায় দফায় দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী, সমর্থকেরা। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে ঘিরে সরগরম হয়ে রয়েছে দেশ। দফায় দফায় দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী, সমর্থকেরা। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট (INDIA Alliance)। আজ রবিবাসরীয় দুপুর ১টায় ইন্ডিয়া জোট বড় সাংবাদিক সম্মেলন করতে চলেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি সংক্রান্ত ইস্যুতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আপ এবং কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য দলের নেতারা এতে অংশ নেবেন। এদিকে সকাল ১১টায় ইতিমধ্যে আম আদমি পার্টির প্রথম বড় বৈঠক হয়। এই বৈঠকে সম্পাদক সন্দীপ পাঠক দলের সমস্ত নেতা, বিধায়ক, কাউন্সিলর এবং পদাধিকারীদের নিয়ে বৈঠকে দলের ভবিষ্যতের কৌশল নিয়ে আলোচনা হয়।

   

আজ ইডি হেফাজত থেকে অরবিন্দ কেজরিওয়াল শহরের প্রশাসন নিয়ে প্রাথমিক নির্দেশিকা জারি করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জলমন্ত্রী অতিশীকে দিল্লির কয়েকটি এলাকায় জল ও নিকাশি সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google