HomeKolkata Cityমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল

নতুন বছরে বড় সিদ্ধান্ত। বদলে গেল রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি। বড় পরিবর্তন সময়সূচিতে। পরীক্ষার রুটিনে দিন অপরিবর্তিত থাকছে। তবে বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়।

আগের সূচি অনুযায়ী পরীক্ষা শুরুর সময় ছিল দুপুর ১২ টা এবং শেষ হওয়ার সময় ছিল দুপুর ৩ টে ১৫ মিনিটে। তবে এই সময়সূচিতে বড় পরিবর্তন করা হল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার অনেক আগেই শুরু হয়ে যাবে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।

   

মাধ্যমিক পরীক্ষার সময় বদলে গেল। বৃহস্পতিবার এই ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে,আগে সকাল ১১.৪৫ মিনিটে পরীক্ষা শুরু হত। এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। ২ ঘণ্টার পরীক্ষা শেষ হবে বেলা ১১টা ৪৫ মিনিটে।

পরিবর্তনের কারণ নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে পরীক্ষার্থীদের সুবিধার কারণেই এই সিদ্ধান্ত বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তের পরই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে শিক্ষা মহল থেকে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে সমালোচনাও করছে অপর এক অংশ।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তনের বাস্তব কোনও কারণ রয়েছে বলে জানা নেই। দুপুর ১২ টা থেকে ৩টে ১৫ মিনিট, যা আগের সময়সূচি ছিল, সেটি নিয়ে কারও তো আপত্তি ছিল না। তাহলে কেন এই হঠাৎ পরিবর্তন?” পরীক্ষার আগে সকাল বেলা ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সময় পাবে না বলেই মনে করছেন কিংকর অধিকারী। তিনি বলেছেন যে পরীক্ষার সময় এগিয়ে আসার ফলে ছাত্র-ছাত্রীদের অসুবিধে হবে।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর