HomeKolkata Cityএক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত৷ ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ফ্যান চালানো৷ এরই মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া৷ দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের ১০ জেলায়৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ৷ উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন৷ বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমান৷ তাপমাত্রা আপাতত স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে৷

   

বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও৷ উত্তর দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া৷

অন্যদিকে, বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায়৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়িতেও৷ এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯১ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ৷ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Stay Connected
Must Read
Related News