রাস্তায় পার্থকে দেখে বাম যুব কর্মীরা বললেন ‘চোর চোর, আসল চোর কে ধরো’

কলকাতায় (Kolkata) সাম্প্রতিক সময়ে বৃহত্তম রাজনৈতিক জমায়েতের নজির গড়েছে (CPIM) সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন। ধর্মতলায় ‘ইনসাফ সভা’ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। তবে সভা শেষে আরও এক ঘটনা, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতায় (Kolkata) সাম্প্রতিক সময়ে বৃহত্তম রাজনৈতিক জমায়েতের নজির গড়েছে (CPIM) সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠন। ধর্মতলায় ‘ইনসাফ সভা’ ঘিরে রাজনৈতিক মহল সরগরম। তবে সভা শেষে আরও এক ঘটনা, সিবিআই (CBI) হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন মহাসচিব (Partha Chatterjee) পার্থ চট্টোপাধ্যায়কে দেখে চিৎকার চোর চোর চোর, চোর যাচ্ছে।

বুধবার CBI হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়াদ শেষ। তাঁকে ফের হেফাজতে রাখতে আদালতে আবেদন করবে সিবিআই। তার আগে নিয়ম মাফিক শারীরিক পরীক্ষার করানো হয়। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই কনভয় দেখেই সিপিআইএমের ছাত্র যুব সমর্থকদের গাড়ি থেকে চিতকার শুরু হয় চোর যাচ্ছে, বড় চেরকে ধরো।

   

গাড়ির মধ্যে থেকে সবই বুঝতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি অভিযানে বিপুল কালো টাকা, সোনার গয়না উদ্ধারের পর থেকে প্রকাশ্যে তিনি নিজেকে চোর শুনতে অভ্যস্থ হয়ে গেছেন।

ধর্মতলায় ইনসাফ সভা থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, সরকারের বিরুদ্ধে কীভাবে তীব্র আন্দোলন করতে হয় তা বর্ধমান দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও তীব্র আন্দোলন হবে বলে জানান তিনি। উল্লেখ্য সিপিআইএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে সম্প্রতি বর্ধমানে হয়েছিল উগ্র আন্দোলন। বিশ্ব বাংলা স্ট্যাচু উপড়ে ফেলে দেয় বাম সমর্থকরা। আক্রান্ত হয় পুলিশ। পরে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায় চৌধুরী, এসএফআই নেতাদের গ্রেফতার করে পুলিশ। সবাই জামিনে মুক্ত ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google