২৪ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, একনজরে এলাকাগুলি

কলকাতা: পানীয় জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ চলবে সংস্কারের কাজ৷ তাই শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে৷ রবিবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
wtaer

কলকাতা: পানীয় জল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷ চলবে সংস্কারের কাজ৷ তাই শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে৷ রবিবার বিকেল থেকে স্বাভাবিক নিয়মে জল পাবে শহরবাসী৷ জেনে নেওয়া যাক কোন কোন এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে৷

বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়৷ সেখানে শনিবার অর্থাৎ ২৭ জানুয়ারি সকাল থেকে রবিবার অর্থাৎ ২৮ তারিখ সকাল পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ রাখার কথা জানায়৷ দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় ২৪ ঘণ্টায় জলের পাম্প এবং পাইপলাইন মেরামতি, হায়ার ডায়ামিটার ভালভ, এইচটি পাম্প, ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস, উচ্চ ভোল্টেজ যুক্ত মোটরস এবং পাইপলাইনের কাজ চলবে বলে জানা গিয়েছে৷

   

পুরসভার তরফে জানানো হয়েছে, মোট ৯টি বোরোর বিভিন্ন এলাকায় আগামী ২৭ জানুয়ারি জল সরবরাহ বন্ধ রাখা হবে৷ বোরো-৮, বোরো-৯, বোরো-১০, বোরো-১১, বোরো-১২ (কিছু অংশ), বোরো-১৩, বোরো-১৪, বোরো-১৫ ও বোরো-১৬৷ এছাড়াও গার্ডেনরিচ, বজবজ, মহেশতলা, বেহালা, টালিগঞ্জ, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, মেটিয়াবুরুজ ও যাদবপুর এলাকাতেও চলবে মেরামতির কাজ৷ ফলে এই সব এলাকাগুলিতেও শনিবার সকাল ১০টা থেকে ২৮ জানুয়ারি সকাল পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google