Kolkata: কয়লাপাচার কাণ্ডে রাশি রাশি টাকা উদ্ধারে শাসক দলের যোগ!

বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি অফিস থেকে উদ্ধার হল নোটের বাণ্ডিল৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
recover money in the case of coal smuggling

বুধবার কয়লা পাচার কাণ্ডে বিরাট অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি অফিস থেকে উদ্ধার হল নোটের বাণ্ডিল৷ বালিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে লাগাতার অভিযান চালিয়ে টাকা উদ্ধার হয়েছে৷ এমনটাই সূত্রে খবর। ওই ব্যবসায়ী শাসক দলের ঘনিষ্ঠ৷ এমনটাই সূত্রে খবর

ইডি সূত্রে খবর, বুধবার সকাল থেকেই দিল্লি থেকে আসা ইডির একটি প্রতিনিধি দল বালিগঞ্জ ও আর্ল স্ট্রিটের একাধিক জায়গায় অভিযান চালায়৷ বাড়ির পাশেই ছিল ওই ব্যক্তির অফিস। সেখান থেকে থরে থরে সাজানো টাকার বাণ্ডিল উদ্ধার হয়েছে বলে জানা গেছে৷ এখনও অবধি উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি বলে জানা গেছে৷

   

সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা এই ধরনের বেশ কিছু সংস্থার মাধ্যমে সাদা করা হত৷ একাধিক ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণে ও বয়ানে এই অফিসের খোঁজ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। খবর পাওয়া মাত্রই হানা দেয় ১০ থেকে ১২ জনের প্রতিনিধি দল৷

জানা গেছে, নির্মাণ ব্যবসার পাশাপাশি ওই ব্যক্তির ফুড চেনের ব্যবসাও রয়েছে৷ টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন৷ আগামী মুহুর্তে সেই সংখ্যা বাড়তে পারে। এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা৷
(বিস্তারিত আসছে)

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google