শুরুতে দুই ম্যাচে পরাজয়। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs LSG)। এদিন প্রায় জয়ের দোর গোড়ায় পৌঁছে গিয়েছিল নাইটরা। কিন্তু অবশেষে বাজিমাত করে লখনউ। ৩ উইকেটে ম্যাচটি জেতে তারা।
এদিন লখনউ টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে কলকাতা শেষ করে ১৮১/৪ এ। অধিনায়ক আজিঙ্কা রাহানে এদিন করেন ২৪ বলে ৪১ রান করেন। পাশাপাশি তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী ৩৩ বলে ৪৫ রানের একটি ঝড়ো ইনিংস করেন। ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান এবং রভমান পাওয়েল করেন ২৪ বলে ৩৯ রান। ওপেনার ফিন অ্যালেন এবং সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে কোনো রান আসেনি।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে সেরকমভাবে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। শুধু আয়ুশ বাদোনির ৩৪ বলে ৫৪ রান, এম চৌধুরীর ২৭ বলে ৫৪ রান প্রশংসনীয়। শেষ ওভারে এম চৌধুরীর ইনিংসের উপর ভর করেই ম্যাচটি জিতেছে লখনউ সুপার জায়ান্টস। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি।
এদিন লখনউ-এর হয়ে ১টি করে উইকেট নেন প্রিন্স যাদব, দিগবেশ রাঠি, আবেশ খান, সিদ্ধার্থ। অন্যদিকে এদিন বোলিংয়ে এদিন দাপট দেখায় কলকাতার বোলাররা। ২টি করে উইকেট নেন বৈভব অরোরা, অনুকুল রায়। ১টি করে উইকেট নেন সুনীল নারিন, ক্যামেরন গ্রিন, কার্তিক তিয়াগী। বোলারদের অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও ম্যাচটি নিজেদের দখলে করে লখনউ।




















