ATK Mohun Bagan : শেষ পর্যন্ত বাগানেই থেকে যেতে পারেন কিয়ান

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) কিয়ান নাসিরির (Kiyan Nassiri) ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল সংশয়ের মেঘ। আবহাওয়ায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী মরশুমেও সবুজ মেরুন জার্সিতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ATK Mohun Bagan

এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) কিয়ান নাসিরির (Kiyan Nassiri) ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল সংশয়ের মেঘ। আবহাওয়ায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী মরশুমেও সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে জুনিয়র নাসিরিকে।

সূত্রের খবর, ক্লাব এবং ফুটবলার, দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচক অবস্থানে রয়েছে। ফলে এটিকে মোহন বাগানের সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করতে পারেন ২১ বছর বয়সী উদীয়মান ফুটবলার।

   

কিছু দিন আগে জানা গিয়েছিল যে বাগানের প্রস্তাবে সম্মতি ছিল না নাসিরির। প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। কিয়ান নিজের আর্থিক দাবি বাড়িয়েছেন এমনটা শোনা গিয়েছিল। এরপরেই দুই তরফে সংশয় দেখা দিয়েছিল। ২০ বছর বয়সী কিয়ানের ফুটবল সম্পর্কিত বিষয়গুলি দেখেন তাঁর বাবা জামশিদ নাসিরি।

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে প্রচারের আলোকে এসেছিলেন কিয়ান নাসিরি। এরপর গোল না পেলেও তাঁর ওপর আস্থা রেখেছিলেন কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। গোল না পেলেও প্রশংসনীয় ফুটবল খেলেছিলেন কিয়ান। যা নজর টেনেছিল ফুটবল প্রেমীদের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google