Home Sports News কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে আসতে পারেন এই প্রাক্তন ফুটবলার

কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে আসতে পারেন এই প্রাক্তন ফুটবলার

kerala-blasters-peter-hartley-assistant-coach-ashley-westwood-isl

কলকাতা: বর্তমানে একেবারেই ছন্দে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সুপার কাপের হতাশা কাটিয়ে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়ানোর ভাবনা থাকলেও মিলছে কেবলই হতাশা। একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করে চলেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। দল খেলেছে মোট ৭টি ম্যাচ। যার মধ্যে মাত্র ১ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে কেরালা। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১৩ নম্বরে রয়েছে আইএসএলের এই ফুটবল দল। এই পরিস্থিতিতে কোচ বদলের দাবি উঠতে শুরু করেছিল ব্যাপকভাবে।

- Advertisement -

শেষ পর্যন্ত ডেভিড কাতলার সঙ্গে চুক্তি ছিন্ন করতে বাধ্য হয়েছিল ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে দলের হাল ধরতে আনা হয় ব্রিটিশ ম্যানেজার অ্যাশলি ওয়েস্টউডকে। বলাবাহুল্য, ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট পরিচিত এই ইংলিশ ম্যানেজার। বেঙ্গালুরু এফসিকে একের পর এক ট্রফি জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে তাঁর। এই বিদেশি কোচের হাত ধরেই সুদিন ফেরাতে মরিয়া কেরালা ব্লাস্টার্স। যদিও গত ম্যাচে টমাস টর্চজের স্পোটিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ভালো খেলেও আসেনি জয়।

   

শেষ পর্যন্ত দুইটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছিল ভিবিন মোহাননদের। যা হতাশ করেছে সকলকে। এই পরিস্থিতিতে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এবার অ্যাশলি ওয়েস্টউডের সঙ্গেই কেরালা ব্লাস্টার্সে দেখা যেতে পারে পিটার হার্টলিকে। পূর্বে জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এই ব্রিটিশ ডিফেন্ডার। পরবর্তীতে তাঁকে দলে টেনেছিল বারাণসীর ইন্টার কাশী ফুটবল ক্লাব। সেখান থেকেই ফিরে গিয়েছিলেন বিদেশে। সব ঠিকঠাক থাকলে ওয়েস্টউডের সহকারী হিসেবে যোগ দিতে পারেন কেরালায়।

Follow on Google