Ivan Vukomanovic: টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে বিস্ফোরক ইভান

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নকআউট ১-এ ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) । ম্যাচের পর প্রধান ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Ivan Vukomanovic

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নকআউট ১-এ ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) । ম্যাচের পর প্রধান কোচ ইভান ভুকোমানোভিচ (Ivan Vukomanovic) হতাশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কোচ হিসেবে এটাই তাঁর সবথেকে কঠিন সময়।

   

গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় কেরালা ব্লাস্টার্স।  যার প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। ৬৭ মিনিটে লিথুয়ানিয়ান ফরোয়ার্ড ফেদর সেরনিচের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয় ব্লাস্টার্স। সমতা ফেরানোর জন্য পরিকল্পনায় বদল করেন লোবেরা। লোক বাড়ান আক্রমণে। ৮৭ মিনিটে ওড়িশা এফসিকে সময়তায় ফেরান দিয়েগো মরিসিও। ৯৮ মিনিটে আহমেদ জাহু, রয় কৃষ্ণা হয়ে বল পেয়ে যান ইসাক ভানলালরুয়াতফেলা। ওড়িশা এফসির হয়ে তিনিই করেন জয় সূচক গোল।

ম্যাচের পর কেরালা ব্লাস্টার্সের কোচ বলেছেন, “ব্যক্তিগতভাবে আমার জন্য, কোচ হিসেবে আমার জীবনের এটি সবচেয়ে কঠিন মরসুম। ১০ বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। কারণ পুরো মরসুম জুড়েই এমন অনেক বিষয় ছিল যা আপনি নিয়ন্ত্রণ করার বাইরে ছিল। যার ফলে হাতের বাইরে থাকা বিষয়ের সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের কাজ করতে হয়েছে।”

একই সঙ্গে তিনি জানিয়েছেন, “এটা এক ধরনের মিশ্র অনুভূতি। খুশি, কারণ আমরা অনেক কিছু উন্নতি করেছি। দলের চোট আঘাত সমস্যা নিরন্তর ছিল। তবুও আমরা হাল ছাড়িনি। তবে অবশ্যই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় আমরা একই সঙ্গে হতাশ।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google