‘বহুরূপী’ ছবির প্রশংসায় ভাসছেন কৌশিক গঙ্গোপাধ্যায়!

গত বছর পুজোতে রক্তবীজ ছবি দারুন সাফল্য পায় বক্স-অফিসে। এ বছর ‘বহুরূপী’ (Bohurupi) নিয়ে প্রস্তুত শিবপ্রসাদ-নন্দিতা জুটি। এই পরিচালক জুটির ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন দর্শকেরা। শুধু দর্শক বললে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
koushik-ganguly

গত বছর পুজোতে রক্তবীজ ছবি দারুন সাফল্য পায় বক্স-অফিসে। এ বছর ‘বহুরূপী’ (Bohurupi) নিয়ে প্রস্তুত শিবপ্রসাদ-নন্দিতা জুটি। এই পরিচালক জুটির ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন দর্শকেরা। শুধু দর্শক বললে ভুল হবে ইন্ডাস্ট্রির প্রায় অনেকেই। সেই রকমই আশায় ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। কিন্ত ছবি মুক্তির সময় শহরে থাকবেন না। তাই তিনি মনে করেছিলেন ছবিটা বোধহয় তাঁর দেখাই হবে না।

তবে সেই আফশোস রাখতে দেননি নন্দিতা রায় (Nandita Roy) আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে (Kaushik Ganguly) বিশেষ ব্যবস্থা করে ছবিটি দেখান তাঁরা। পরিচালক শিবপ্রসাদ এবং নন্দিতা জুটির ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।

   

তিনি তার সমাজ মাধ্যমে প্রশংসা করে লেখেন, ‘কাবেরী অন্তর্ধানের জন্য জাতীয় পুরস্কার নিতে দিল্লী যাব বলে ৮ তারিখ কোনো প্রিমিয়ারেই নতুন ছবি দেখা হবেনা ভেবেছিলাম। উইন্ডোজ আমার সেই খেদটা মিটিয়ে দিল গতরাতে। আমার জন্য আলাদা স্ক্রিনিং করে দেখিয়ে দিলো বহুরূপী! গতরাত থেকে কতটা প্রশংসা করবো, আর কতটুকু বলবো তার পরিমাপ করছিলাম, যাতে দর্শকের এই ছবিটা দেখার মজা না নষ্ট হয়।
যাকে বলে স্পয়লার না দিয়ে ফেলি। নন্দিতাদির ও শিবুর এই ছবি দেখে এটুকু বুঝে গেছি এটা রক্তবীজের বাপ। বাংলা সিনেমা বাংলার মাটিকে নিয়ে মৌলিক গল্প বাঁধবে এটাই সবচেয়ে গর্বের পথ। এই পথে বারবার নানা স্বাদের ছবিতে উইন্ডোজ দর্শককে মুগ্ধ করেছে।’

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) আরও বলেন, ‘কেবল গল্প বলা নয়, সামাজিক মূল্যবোধ বা প্রতিবাদ ওদের ছবির বিনোদনের মোড়কে বারবার ফুটে উঠেছে! এবার তার ১০ গুন বেশী! খুব কড়া রাজনৈতিক বক্তব্য আছড়ে পড়েছে পর্দায়, বারবার! হাজার মিছিলের সারমর্ম মানবিক কয়েকটা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে বানের জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে সাধারণ মানুষের বুকে জমে থাকা নাবলা অনেক কষ্ট! এবারের পুজোর মেজাজ একটু আলাদা ।

সময়োপযোগী এরম একটা তীব্র ছবি অনেকদিন দেখিনি। এই পুজোয় আমার গর্ব যে বাংলার সিনেমা নির্মাতা এরম একটা বিষয় উৎসবের বাজারে বাছার দম দেখালেন। আনন্দ হচ্ছে দর্শক এরম ছবি দেখার সুযোগ পাবেন কাল থেকে। যেমন চিত্রনাট্য,অভিনয়, তেমনি পরিচালনা ও সম্পাদনা। তবে মনে খোদাই হয়ে গেল এই ছবির গান ও আবহসংগীত।

বনি চক্রবর্তীর টিমকে ‘সেঞ্চুরিটা হামি’ দিলাম। যারা ইমোশনাল দর্শক রুমাল মাস্ট, যারা টেনশনে ঘাবড়ে যান তারা একা যাবেন না। যারা জীবনে সিস্টেমের কাছে ঠকেছেন, তারা দল বেঁধে গিয়ে এই ছবি দেখুন।টিকিট কেটে ফেলুন, তবে সপরিবারে। ভালোবাসার ডাকাত অজান্তে মন চুরি করে নেবে, কথা দিচ্ছি।’

উল্লেখ্য, ‘বহুরূপী'(Bohurupi) ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫-এর সময় জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশনি মুখোপাধ্যায়কে।

আবির কে দেখা যাবে পুলিশের চরিত্রে, ঋতাভরী আবিরের স্ত্রী চরিত্রে, শিবপ্রসাদকে দেখা যাবে ডাকাতের ভূমিকায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী চরিত্রে কৌশনি মুখোপাধ্যায়কে। এই ছবির মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলেন দর্শকেরা। পঞ্চমীর বিশেষ দিনে মুক্তি পেয়েছ ‘বহুরূপী’ ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google