Karwa chauth: চালনি দিয়ে মুখ ঢেকে চলে গেলেন শিল্পপতি রাজ

উৎসবের মরশুমে ভারতবর্ষের নানাস্থানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। ইতিমধ্যে উত্তর এবং পশ্চিম ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি ব্রত করবা চৌথ(Karwa chauth) অনুষ্ঠিত হয়েছে। এই করবা চৌথ ব্রতর শুভলগ্নে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Shilpa-Sethi-and-Raj-Kundra

উৎসবের মরশুমে ভারতবর্ষের নানাস্থানে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। ইতিমধ্যে উত্তর এবং পশ্চিম ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি ব্রত করবা চৌথ(Karwa chauth) অনুষ্ঠিত হয়েছে। এই করবা চৌথ ব্রতর শুভলগ্নে বিশেষত বলিউড মহলের ছোট পর্দা থেকে বড় পর্দার প্রায় সকল অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাওয়া গিয়েছে এই ব্রত পালন করতে। মূলত এই ব্রত তার স্ত্রী তাদের স্বামীদের মঙ্গলকমানার জন্য করে থাকে।

 বলিউড জগতে বিভিন্ন জুটির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জুটি হলো শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার জুটি। বেশ কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। বলিউড থেকে শুরু করে বিভিন্ন মহলে তাকে নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা।

   

 মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ কুন্দ্রা এবং তার সাথে যুক্ত অন্যান্যরা একসাথে পর্নোগ্রাফিক অ্যাপ চালাত। এই ঘটনা ঘটার পর থেকেই শিল্পাপতি রাজ সেই অর্থে ক্যামেরার সামনে নিজেকে ধরা দেননি। কিন্তু বর্তমানে তাকে দেখা যাচ্ছে, করবা চৌথ পালন করতে অভিনেত্রী শিল্পা শেট্টির সাথে। রাজকে দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি থেকে নেমে সকল সাংবাদিকদের ক্যামেরাকে এড়ানোর জন্য কিংবা ব্রতর এই বিশেষ দিনটিতে তিনি কাউকে মুখ না দেখিয়ে তার মুখ সর্বপ্রথম দেখাতে চান তার স্ত্রীকে বলেই এই ধরনের ব্যবহার করেছেন তিনি এমন ধারণা দর্শকদের। কারণ ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সকলের মুখ এড়িয়ে সোজা ঢুকে যাচ্ছেন বাড়ির ভেতরে, যেখানে পালন হচ্ছে করবা চৌথ ব্রত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google