কার্তিক আরিয়ানের পরবর্তী সিনেমা কাবীরের ‘চান্দু চ্যাম্পিয়ন’

কার্তিক আরিয়ান বর্তমানে তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি সত্যপ্রেম কি কথার সাফল্য উপভোগ করছেন। এর সঙ্গেই তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন বলে জানা গিয়েছে। কার্তিক আরিয়ানের নতুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কার্তিক আরিয়ান বর্তমানে তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি সত্যপ্রেম কি কথার সাফল্য উপভোগ করছেন। এর সঙ্গেই তিনি তার পরবর্তী ছবির শুটিং শুরু করেছেন বলে জানা গিয়েছে।

কার্তিক আরিয়ানের নতুন ছবি কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’। এই ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

   

কবির খান এবং সাজিদ নাদিয়াদওয়ালার দাবি, এই ছবির শিরোনামটি ছবির জন্য একদম উপযুক্ত কারণ এটি চরিত্রের সঙ্গে যথার্থ সামঞ্জস্যপূর্ণ।

জানা গেছে, চান্দু চ্যাম্পিয়ন একটি স্পোর্টস ড্রামা যার শুটিং আগামী ছয় মাস ধরে হবে। যদিও ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে ছবিটি ২০২৪ -এর জুনে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে।

যদিও এই ছবিটি একটি স্পোর্টস ড্রামা। তবে অনেকগুলি পার্ট রয়েছে যেখানে ভালো ভিএফএক্স দেওয়ার জন্য সময় প্রয়োজন। তাই কবির পোস্ট-প্রোডাকশনের তার জন্য বেশ অনেকটা সময় নেবেন। কবীর এবং সাজিদ দুজনেই আত্মবিশ্বাসী যে ছবিটি তাদের ক্যারিয়ারে একটি মাইলফলক হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google