India Post job: মোটা বেতন সহ বিনা পরীক্ষাতেই চাকরির সুবর্ণ সুযোগ

ভারতীয় ডাক (India Post) বিভাগে ফের বিপুল চাকরির সুযোগ। জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট বেঙ্গালুরু সার্কেলে মোটর মেইল সার্ভিসের অধীনে ড্রাইভার পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী এবং ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় ডাক (India Post) বিভাগে ফের বিপুল চাকরির সুযোগ। জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট বেঙ্গালুরু সার্কেলে মোটর মেইল সার্ভিসের অধীনে ড্রাইভার পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা ইন্ডিয়া পোস্ট indiapost.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

এছাড়াও, প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে এই পদগুলির জন্য আবেদন করতে https://www.indiapost.gov.in/ পারেন। মোট ১৯টি পদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর।

   

প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দশম শ্রেণি পাস করতে হবে। প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট নথিসহ “Manager, Mail Motor Services, Bengaluru-560001”-এ পাঠাতে হবে।

 

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google