J&K: অভিনেত্রী আমরিনকে মেরে ফেলা চার জঙ্গি নিকেশ, শ্রীনগরে সতর্কতা

নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। তাঁকে মেরে ফেলায় জড়িত জঙ্গিদের নিকেশ করল (J&K) কাশ্মীরের পুলিশ।  দুটি পৃথক অভিযানে খতম হয়েছে চার জঙ্গি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিজের বাড়িতেই জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন কাশ্মীরের জনপ্রিয় অভিনেত্রী আমরিন ভাট। তাঁকে মেরে ফেলায় জড়িত জঙ্গিদের নিকেশ করল (J&K) কাশ্মীরের পুলিশ।  দুটি পৃথক অভিযানে খতম হয়েছে চার জঙ্গি। নিহতদের দুজন জইশ ই মহম্মদ ও দুজন লস্কর গোষ্ঠিক।

শুক্রবার ভোরে শ্রীনগরের সৌরা এলাকায় জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র গুলির লড়াই চলে। এখানে নিহত দুই জঙ্গি লস্কর ই তৈবা গোষ্ঠির। তাদের নাম শাকির আহমেদ ওয়াজা ও আফরিন আফতাব মালিক।নিহত জঙ্গিদের থেকে  একটি একে-৪৭ ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আরও একটি অভিযানে দুই জইশ জঙ্গিকে খতম করা হয়েছে।

   

নিহত জঙ্গিদের মধ্যে দু জন জড়িত কাশ্মীরি অভিনেত্রী  আমরিন ভাটকে খুনের ঘটনায়। বুধবার  নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন আমরিন। আহত হন অভিনেত্রীর নাবালক ভাইপোও। আমরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google