Purulia: পুলিশ দিয়ে চাপ দিলে আমরাও মূর্তি ধরব হুঁশিয়ারি নেপাল মাহাতোর

রাজ্য রাজনীতিতে বামেদের দাপটের সময়েও পুরুলিয়ায় (Purulia) কংগ্রেসের সংগঠন আগলে রেখেছিলেন৷ তেমনই তৃণমূল জমানাতেও আগলে রেখেছেন জেলার সংগঠন৷ বামেদের সঙ্গে জোট করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস পুরুলিয়ার ...

By Rana Das

Published:

Follow Us
Purulia congress leader nepal mahata

রাজ্য রাজনীতিতে বামেদের দাপটের সময়েও পুরুলিয়ায় (Purulia) কংগ্রেসের সংগঠন আগলে রেখেছিলেন৷ তেমনই তৃণমূল জমানাতেও আগলে রেখেছেন জেলার সংগঠন৷ বামেদের সঙ্গে জোট করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেস পুরুলিয়ার আশ্চর্য প্রদীপ জ্বালাতে চলেছেন সেই নেপাল মাহাতো৷ যার উদাহরণ হতে চলেছে ঝালদা। অন্তত প্রাক্তন বিধায়কের বার্তায় তা কার্যত স্পষ্ট৷

নির্দল থেকে তৃণমূলে যাওয়া শীলা ভট্টাচার্য বৃহস্পতিবার ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছেন৷ প্রয়াত তপন কান্দুর কারণে পুর নির্বাচনের ইতিহাসে জায়গা পাওয়া ঝালদাকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। পুরুলিয়ার লাল মাটিতে এই রাজনৈতিক বদলের শ্রেয় নেপাল মাহাতোকেই দিতে চাইছে দেশের সবচেয়ে পুরাতন দল৷

   

পুরসভা নির্বাচনের পর তপন কান্দুর খুনের ঘটনা শাসক দলকে চাপে ফেলে দিয়েছিল৷ পরে সেই ঝালদার মাটিতে পড়ে থেকে বদল ঘটান নেপাল মাহাতো৷ জুন মাসে উপনির্বাচনে তপন কান্দুর আসনে জয়লাভ করে কংগ্রেস৷ এখন রাজনৈতিক বদলের হাওয়া লাগতেই নেপাল মাহাতোর বার্তা, ওরা বলেছিল আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ এখন ওরাই ৫-এ নেমে গেছে৷ পুলিশ দিয়ে চাপ তৈরি করলে নিজেদের মূর্তি ধরব৷

উল্লেখ্য, গত পুর নির্বাচনে ঝালদা পুরসভায় ৫ টি করে আসনে জয়লাভ করে তৃণমূল ও কংগ্রেস। ২ জন নির্দলের সমর্থনে পুরবোর্ড গঠন করে ঘাসফুল শিবির। এরই মধ্যে সোমনাথ কর্মকার, যিনি নির্দল কাউন্সিলর, কংগ্রেসের ৫ জনের সঙ্গে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন।বৃহস্পতিবার শেষ পেরেকটি পুঁতে দিলেন তৃণমূলের কাউন্সিলর এবং একদা নির্দল হয়ে জেতা শীলা চট্টোপাধ্যায়।

এই পুরসভা তৃণমূলের জন্য হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা৷ কারণ, সোমনাথ কর্মকার ঘোষণা করেছেন তিনি কংগ্রেসে যোগদান করবেন৷ সেই তালিকায় যুক্ত হয়েছে শীলা চট্টোপাধ্যায়ের নাম৷ ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়বেন বলে ঘোষণা করে দিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডেত কাউন্সিলর। শোনা যাচ্ছে, তিনি এবার কংগ্রেসকে সমর্থন করবেন৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এটা তৃণমূলের জন্য বিরাট ধাক্কা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google