Home Sports News Jason Cummings: কত বছরের চুক্তিতে ভারতে আসতে পারেন কামিন্স? জেনে নিন

Jason Cummings: কত বছরের চুক্তিতে ভারতে আসতে পারেন কামিন্স? জেনে নিন

ATK Mohun Bagan's forward Jason Cummings

আসন্ন আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে টুর্নামেন্টের প্রত্যেকটি দল। খুব একটা পিছিয়ে নেই সঞ্জীব গোয়েঙ্কার মোহনবাগান। শেষ আইএসএলে বেঙ্গালুরু এফসি কে ফাইনালে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হলেও গোটা মরশুম জুড়ে দক্ষ ফরোয়ার্ডের অভাবে ভুগতে হয়েছে সবুজ-মেরুনকে।

- Advertisement -

তাই সমস্ত দিকে নজর রেখেই আগামী মরশুমের তৈয়ারী শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গত কয়েকমাস ধরেই এক্ষেত্রে উঠে আসছিল অস্ট্রেলিয়ান লিগ খেলা ফুটবলার জেসন স্টিফেন কামিন্সের কথা। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন। তবে সেখানেই শেষ নয়। গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে এই ফুটবলারকে।

   

আগামী মরশুমের জন্য তাকে দলে আনার পরিকল্পনা নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে গিয়েছিল দুই আইএসএল জয়ী দলের মধ্যে। একজন মোহনবাগান অন্যজন মুম্বাই সিটি এফসি। তবে যতদূর শোনা যাচ্ছে, এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতার এই প্রধান। তাই আগামী মরশুমে কামিন্স কে দলে পেতে অনেকটাই আশাবাদী সবুজ-মেরুন।

যতদূর শোনা যাচ্ছিল, কামিন্স কে দলে আনতে গেলে ৩ কোটি টাকা ট্রান্সফার ফি সহ ৯ কোটি টাকার বেতন চেয়েছেন এই অজি তারকা। সব মিলিয়ে ১২ কোটি টাকার কাছাকাছি। তবে পরবর্তীতে কামিন্সের এজেন্টের সাথে বাজার দর সংক্রান্ত বিষয়ে আলোচনা করে তা কিছুটা কমানোর আর্জি জানানো হয়। শোনা যাচ্ছে, এবার তাতেই রাজি হতে চলেছে দুইপক্ষ।

যারফলে, কামিন্সের কলকাতায় আশা কার্যত সময়ের অপেক্ষা। আসলে অজি লিগ ছেড়ে এবার এশিয়ার কোনো বড় দলে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন কামিন্স। তবে শেষ পাওয়া খবর অনুসারে, মোহনবাগান ছাড়া তেমন কোনো দলের থেকে আকর্ষণীয় অফার পাননি এই তারকা ফুটবলার। যারফলে, আগামী এক বছরের চুক্তিতে প্রায় ৮ কোটি টাকার বেতন ভারতে আসতে পারেন এই ফরোয়ার্ড।

Follow on Google