Pakistan: ভোট চেয়ে ইমরানের হঁশিয়ারি শাহবাজের ‘না’, পাকিস্তানে রাজনৈতিক ভূমিকম্প

পাকিস্তান (Pakistan) কাঁপছে! রাজধানী ইসলামাবাদের অতি গুরুত্বপূর্ণ রেড জোনের ভিতর অবস্থান নিয়ে সংসদ ভেঙে নির্বাচনের দাবিতে অনড় হাজার হাজার তেহরিক ই ইনসাফ সমর্থক। নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

পাকিস্তান (Pakistan) কাঁপছে! রাজধানী ইসলামাবাদের অতি গুরুত্বপূর্ণ রেড জোনের ভিতর অবস্থান নিয়ে সংসদ ভেঙে নির্বাচনের দাবিতে অনড় হাজার হাজার তেহরিক ই ইনসাফ সমর্থক। নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি টানা ৬ দিনের সময়সীমা দিয়েছেন। এর মধ্যে নির্বাচন ঘোষণা না হলে পরিস্থিতি আরও ঘোরালো হবে বলেও হুঁশিয়ারি ইমরানের।

ইমরান খানের হুঁশিয়ারির পর পাকিস্তান সরকার জানাল কোনওভাবেই মেয়াদপূর্তির আগে জাতীয় নির্বাচন হবে না। পাক জাতীয় সংসদে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, এখনই ভোট হচ্ছে না।

   

নির্বাচিত জোট সরকারের শরিকদের ভাঙিয়ে সরকারকে সংখ্যালঘু করার ষড়যন্ত্র হয়েছিল। এমনই অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধী জোট অনাস্থা আনে। ইমরান পরাজিত হন। প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) দলটির শাহবাজ শরিফ।

ক্ষমতাচ্যুত ইমরান খান এর পরে গণ আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেছেন। তাঁর আহ্বানে ইসলামাবাদ ঘেরাও করেছেন তেহরিক ই ইনসাফ সমর্থকরা। পাক রাজধানী গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ। পাক সংবাদ মাধ্যমের খবর, আগামী কয়েকদিন অবরোধ আরও বাড়বে।

ইমরানের নেতৃত্বে অবরোধের আকার ক্রমে বাড়ছে। এ খবর জানাচ্ছে বিবিসি। পাক সংবাদপত্র দ্য নেশন জানাচ্ছে, ইসলামাবাদের রেড জোন নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  সেনাবাহিনী মোতায়েন হয়েছে। সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় সেনা নেমেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, সংবিধান অনুসারে ইসলামাবাদের রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google