ISL: করিম বেঞ্চেরিফার দেশের ফুটবলার বাড়াচ্ছেন দল বদলের উত্তাপ

ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের নিশ্চয়ই করিম বেঞ্চেরিফার নাম মনে রয়েছে। দীর্ঘ দিন সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন ভারতে। বহু ভারতীয় ফুটবল প্রেমীদের সঙ্গে মরক্কান ফুটবলের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohammed Ali Bemammer ISL

ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের নিশ্চয়ই করিম বেঞ্চেরিফার নাম মনে রয়েছে। দীর্ঘ দিন সুনামের সঙ্গে কোচিং করিয়েছেন ভারতে। বহু ভারতীয় ফুটবল প্রেমীদের সঙ্গে মরক্কান ফুটবলের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। সেই মরক্কোর এক ফুটবলারকে নিয়ে আলোচনা বাড়ছে ভারতীয় ফুটবল মহলে। দল বদল করতে পারেন ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলা এক বিদেশি ফুটবলার। 

দল বদলের বাজার শুরু হওয়ার আগে এখনও অনেক দিন বাকি রয়েছে। ইতিমধ্যে কোন ফুটবলার কোন দলে যেতে পারেন সে ব্যাপারে শুরু হয়েছে জল্পনা। জল্পনার কেন্দ্রে আপাতত রয়েছেন মরক্কোর ডিফেন্ডার Mohammed Ali Bemammer।

   

Mohammed Ali Bemammer খেললেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। ভারতের মাটিতে প্রথমবার খেলতে এসেই নজর কেড়েছেন এই ফুটবলার। দলের ব্যাক লাইনে অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন। ভালো পারফরম্যান্সের ফলে আরও একাধিক দল যে তাঁকে সই করাতে আগ্রহী বলে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

শোনা যাচ্ছে, আলিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ভারতের একাধিক ক্লাব। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-ও তাঁদের ফুটবলারকে ধরে রাখার ব্যাপারে আগ্রহী বলে মনে করা হচ্ছে। তবে সবটা নির্ভর করবে ফুটবলার নিজে কোথায় খেলতে চাইবেন সেটার ওপর। দল বদল করলেও অনেকে হয়তো অবাক হবেন না। কারণ, জল্পনা সত্যি হলে নর্থ ইস্ট ইউনাটেডের এই ফুটবলারের কাছে রয়েছে একাধিক ক্লাবে অফার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google