ISL : মোহন-ইস্টের প্রাক্তন কোচ যোগ দিতে পারেন আইএসএলের ক্লাবে

ফের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) কোনো দলের দায়িত্ব পেতে পারেন খালিদ জামিল (Khalid Jamil)। ভারতীয় ফুটবল মহলে জল্পনা এমনই। সহকারী কোচ হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। অথবা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) কোনো দলের দায়িত্ব পেতে পারেন খালিদ জামিল (Khalid Jamil)। ভারতীয় ফুটবল মহলে জল্পনা এমনই। সহকারী কোচ হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। অথবা জুনিয়র দলের কোচ করা হতে পারে তাঁকে, খবর সূত্রের।

বিগত কয়েকটি মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন খালিদ। এবারে শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগ খুব একটা ভালো যায়নি তাঁর। তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ করেছেন মরশুমে। ক্লাবের পারফরম্যান্সও ভালো ছিল না। প্রকাশ্যে উগড়ে দিয়েছিলেন ক্ষোভ।

   

২০১৯-২০ মরশুমে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচের পদে খালিদ জামিলকে নিয়োগ করা হয়েছিল। পরের মরশুমে ছিলেন অন্তর্বতী কোচের দায়িত্বে। তাঁর পারফরম্যান্সের কথা মাথায় রেখে পূর্ণ সময়ের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ২০২১ সালে। এগারো দলের লিগে নর্থ ইস্ট ইউনাইটেড মরশুম শেষ করেছিল একেবারে অন্তিম স্থানে।

কলকাতা ময়দানে এসেছিলেন ইস্টবেঙ্গলের হাত ধরে। আইজলের হয়ে খেতাব জেতার পর লাল হলুদ ক্লাব তাঁকে কোচ হিসেবে নিযুক্ত করেছিল। রেকর্ড অর্থে ২০১৭-১৮ মরশুমে নিয়ে আসা হয়েছিল তাঁকে। যদিও প্রত্যাশা পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছিলেন। ৭ জানুয়ারি ২০১৯ এ যোগ দিয়েছিলেন মোহনবাগানে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google