ISL: দুই প্রধানের ম্যাচ দেখুন বাংলায়, কোথায় জেনে নিন

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিতর্কিত দুই ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। যেটি আয়োজিত ...

By Rana Das

Published:

Follow Us
ISL 2023 nita ambani

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নতুন মরশুম। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিতর্কিত দুই ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। যেটি আয়োজিত হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। পরেরদিন দ্বিতীয় ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হতে হবে আইএসএল জয়ী হায়দরাবাদকে।

তারপর ২৩ তারিখ গতবারের চ্যাম্পিয়ন তথা মোহনবাগান সুপারজায়ান্টস নিজেদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের নয়া দল তথা আইলিগ জয়ী পাঞ্জাব এফসির বিপক্ষে। এরপর ২৫ তারিখ জামশেদপুর এফসির বিপক্ষে খেলেই নিজেদের অভিযান শুরু করবে কলকাতার আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল দল।

   

তবে প্রথা মতো আগেরবারের দুই ফাইনালিস্ট দলের মধ্য দিয়ে লড়াই শুরু হওয়ার কথা থাকলেও এবার বদলে ফেলা হয়েছে সেটি। পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুবভারতীতে করার কথা থাকলেও পরবর্তীকালে নানাবিধ কারন দেখিয়ে বদলে ফেলা হয় ভেন্যু। তবে ২১ তারিখ থেকে আইএসএলের এই দশম সিজন শুরু হলেও বাংলার ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে আগামী ২৩ তারিখ থেকে। যেদিন প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান ফুটবল দল। পাশাপাশি ২৫ তারিখ অভিযান শুরু করবে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। সমস্ত কিছু মাথায় রেখে গত কয়েক সপ্তাহ আগেই স্ট্রিমিং পার্টনারের নাম ঘোষণা করা হয়।

সেইমতো ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম “জিও সিনেমা” তে। তবে কেউ যদি টেলিভিশনে দেখতে চায় সেক্ষেত্রে নজর রাখতে হবে “স্পোর্টস ১৮” চ্যানেলে। পাশাপাশি গতকাল আইএসএলের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার হিসেবে ঘোষণা করা হয় “ওয়ান ফুটবল” অ্যাপলিকেশনের কথা। বলাবাহুল্য, গত হিরো আইএসএলের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় ছিল এই অ্যাপলিকেশন।

তবে সেখানেই শেষ নয়, এবার নিজেদের পছন্দের ভাষায় আইএসএলের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন বঙ্গের ফুটবলপ্রেমীরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার সেই সুযোগ নিয়ে আসলো কালার্স বাংলা সিনেমা। হ্যাঁ ঠিক পড়ছেন। তবে এক্ষেত্রে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচগুলি দেখানো হবে এই চ্যানেলে। পাশাপাশি থাকছে বাংলা ভাষায় কমেন্ট্রি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google